যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) অর্থে আল্লাহ্‌ ব্যতীত কোন উপাস্য নেই-এর সাক্ষ্য প্রদান, ফরয সলাত ও রমাযানের সওম । হাদীসটি দূর্বল । হাদীসটি আবূ ই'য়ালা তার “মুসনাদ” গ্রন্থে (কাফ ১২৬/২) এবং লালকাঈ তার “সুন্নাহ” গ্রন্থে (১/২০২/১) মুয়াম্মিল ইবনু ইসমাঈল সূত্রে ...আম্র ইরনু মালেক আন-নুকারী হতে ...বর্ণনা করেছেন। আম্র ইবনু মালেককে ইবনু হিব্বান ব্যতীত অন্য কোন মুহাদ্দিস নির্ভরযোগ্য বলেননি । তিনি নির্ভরযোগ্য বলতে শিথিলতা প্রদর্শনকারীদের একজন । এমনকি মাজহুল ব্যক্তিদেরকেও তিনি নির্ভরযোগ্য রলেছেন। এছাড়া তিনি নিজেই এ মালেক সম্পর্কে বলেন ৪ - এবং গারীব বর্ণনা করতেন। অতএব এ হাদীসটিকে দলীল হিসাবে গ্রহণ করা যাবে না অন্য সনদে তা বর্ণিত না হওয়া পর্যন্ত। এছাড়া মুয়াম্মিল ইবনু ইসমাঈল সঅ্ম্বাদী, কিন্তু বহু ভুল করতেন। এরূপই বলেছেন আবূ হাতিম ও অন্যরা । এছাড়া হাদীসটি সকলের এক্যমতের সহীহ্‌ হাদীস বিরোধী । যেটিতে ইসলামের স্তম্ভ পাচটি উল্লেখ করা হয়েছে অথচ এটিতে বলা হয়েছে তিনটি । সহীহ হাদীসটির মধ্যে বলা হয়নি যে, কোন একটি স্তভ্ভকে ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। পক্ষান্তরে এটিতে বলা হচ্ছে যে, যে ব্যক্তি (তিনটির) একটি ছেড়ে দিবে সে কাফির। তবে অন্য দলীল হতে বুঝা যায় যে, আশংকা আছে কেউ যদি সলাতের ব্যাপারে অলসতা করে তাহলে সে কুফরীর উপর মৃত্যুবরণ করবে এবং লাইলাহা ইল্লাল্লার সাক্ষী প্রদান করা ব্যতীত কোন কিছুই উপকারে আসবে না। অতএব মুনযেরী (১/১৯৬) এবং হায়সামী (১/৪৮) কর্তৃক আলোচ্য হাদীসের সনদটি হাসান বলা প্ৰশ্নবোধক । | (Sl EES LY) 1° ৯৫। তওবাকারী আল্লাহর বন্ধু । এ শব্দে হাদীসটির কোন ভিত্তি নেই। গাযালী “আল-ইহ্‌্ইয়া” গ্রন্থে (8/৪৩৪) নাবী (%%)-এর কথা হিসাবে উল্লেখ করেছেন!

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।