য‘ঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ১৩১ দ্বিতীয় হাদীস, যেটি সাফিয়্যা ($৯) হতে বর্ণিত হয়েছে। সেটি ইমাম তিরমিযী, আবূ বাক্র আশ-শাফে'ঈ ও হাকিম বর্ণনা করেছেন। হাদীসটিকে তিনি সহীহুল ইসনাদ বলেছেন আর যাহাবী তাকে সমর্থন করেছেন। এটি আশ্চর্যজনক ঘটনা । কারণ তিনি হাশিম ইবনু সা‘ঈদকে “আল-মীযান” গ্রন্থে উল্লেখ করে * বলেছেন, ইবনু মা‘ঈন বলেন £ তিনি কিছুই না। ইবনু আদী বলেন ৪ তিনি যে পরিমাণ হাদীস বর্ণনা করেছেন তার অনুসরণ করা যায় না। এ জন্য ইবনু হাজার বলেন ঃ তিনি দুর্বল আর সাফিয়ার মাওলা কিনানা তিনি মাজতহুলুল হাল, তাকে ইবনু হিব্বান ছাড়া কেউ নির্ভরশীল বলেননি। এছাড়া এ দু'টি পাথরের হাদীস দুর্বল হওয়ার আরো কারণ হচ্ছে, উল্লেখিত হাদীস দু'টির ঘটনা ইবনু আব্বাস (4%) সূত্রে সহীহ বর্ণনায় যুওয়াইরিয়াহ হতে বর্ণিত হয়েছে। যাতে পাথরের কথা উল্লেখ করা হয়নি। এটি ইমাম মুসলিম (৮/৮৩-৮৪), তিরমিযী (৪/২৭৪) (এবং তিনি সহীহ বলেছেন), নাসাঈ “আমালুল ইয়াওয়ম ওয়াল লাইলা” গ্রন্থে (১৬১-১৬৫), ইবনু মাজাহ (১/২৩) ও আহমাদ (৬/৩২৫,৪২৯-৪৩০) বর্ণনা করেছেন। এ হাদীসটি দু'টি বিষয়ের প্রমাণ বহন করে ১। পূর্বে যে ঘটনার সাথে সাফিয়ার কথা বলা হয়েছে সেটি আসলে সাফিয়া নয় বরং সেটি হচ্ছে যুওয়াইরিয়ার ঘটনা । ২। ঘটনায় পাথরের উল্লেখ মুনকার ৷ মুনকার হওয়াকে শক্তিশালী করছে কিছু লোককে পাথর গণনা করতে দেখে ইবনু মাসউদ (4) কর্তৃক তা ইনকার করা। এছাড়া তার মাদ্রাসা হতে শিক্ষাগ্রহণকারী ইব্রাহীম আন-নাখ'ঈ তার মেয়েকে মহিলাদেরকে তসবীর সূতা (তা দ্বারা তাসবীহ পাঠ করার জন্য) পাকিয়ে দিয়ে সহযোগিতা করতে নিষেধ করেছিলেন। এটি ইবনু আবী শায়বাহ “আল- মুসান্নাফ” গহে (২/৮৯/২) ভাল সনদে বর্ণনা করেছেন। (Ae La3l ASKS) At ৮৪ । তার থেকে তোমরা সকলে উত্তম । হাদীসটি দুর্বল । সুন্নাতের গ্রহ সমূহে এটি পাচ্ছি না। এটি ইবনু কুতাইবা “উয্ুনুল আখবার" গ্রন্থে (১/২৬) দুর্বল সনদে উল্লেখ করেছেন। হাদীসটির ঘটনা নিম্নরূপ £ আশ'য়ারীদের একটি দল কোন এক সফরে ছিল। তারা যখন ফিরে আসল, তখন তারা বলল ঃ হে আল্লাহর রসূল! আল্লাহর রসূলের পরে. অমুক ব্যক্তি ছাড়া আর কোন উত্তম ব্যক্তি নেই । সে দিনে সওম পালন করে, আর আমরা যখন কোন স্থানে অবতরণ করি তখন সে দাড়িয়ে গিয়ে সলাত শুরু করে, সে স্থান ত্যাগ না করা পর্যন্ত! (রসূল) বললেন ঃ£ তার কাজ কে
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।