১২৬ যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) নূহ এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন, তিনি মাতরূক। কিন্তু সুয়ৃতী “আল-লাআলিল মাসনন'য়াহ” গ্রন্থে (২/২৫৯) তার সমালোচনা করে বলেছেনঃ এটির মুতাবা‘য়াত পাওয়া যায়। কিন্তু ইসমাঈলী তার “আল-মু'জাম” গ্রন্থে (২/১২৩) এমন এক সনদে বর্ণনা করেছেন, যার মধ্যে ইব্রাহীম ইবনু আহমাদ আল-বালখী এবং হাসান ইবনু রাশীদ আল-মারওয়াযী নামক দুই বর্ণনাকারী - রয়েছেন। আমি (আলবানী) বলছি ৪ এ হাসান মুনকারুল হাদীস । ইবনু হাজার আসকালানীর “আল-লিসান” গ্রন্থে এসেছে; উকায়লী বলেন £ তার হাদীসে সন্দেহ রয়েছে। তিনি মুনকার হাদীস বর্ণনা করতেন। অতঃপর ইবনু আব্বাস ()-এর সেই হাদীসটি উল্লেখ করেছেন যেটিকে ইবনু আবী হাতিম মুনকার বলেছেন। তিনি আরো বলেছেন ঃ হাদীসটি বাতিল, তার কোন ভিত্তি নেই । আবু বাক্র আল-ইসমাঈলী বলেন ঃ ইব্রাহীম ইবনু আহমাদ আল-বালখী ও হাসান ইবনু রাশীদ আল-মারওয়াযী তারা উভয়েই মাজহুল [অপিরিচিত|]। অতএব, সুয়ূতীর পক্ষ হতে সমর্থন সূচক হাদীস রয়েছে এ দাবীকরণ সঠিক নয়। কারণ সেটিও সহীহ নয়। আমি (আলবানী) বলছি £ এ নূহ ছিলেন জ্ঞানীদের একজন । আবু হানীফা (রহ:)-এর ফিকাহ জমা করার কারণে আল-জামে' নামে তার নামকরণ করা হয়। কিন্তু হাদীস ব্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন একজন মিথ্যার দোষে দোী ব্যক্তি। তার সম্পর্কে আবূ আলী নাইসাপূরী বলেন ৪ ‘(1১/৩ ‘তিনি ছিলেন একজন মিথ্যুক ৷’ আবু সা‘ঈদ আন-নাক্কাশ বলেন ৪ তিনি জাল হাদীস বর্ণনা করেছেন। তার সম্পর্কে হাকিম বলেন £ সত্যবাদিতা ব্যতীত তাকে সব কিছু দান করা হয়েছিল । আল্লাহর নিকট তার পদস্থলনের জন্য আশ্রয় প্রার্থনা করছি। ইবনু হিব্বানও অনুরূপ কথা বলেছেন। হাফিয বুরহান উদ্দীন হালাবী “কাশফুল হাসীস” গ্রন্থে তাকে হাদীস জালকারীদের অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া হাদীসটির আরো একটি সমস্যা আছে, তা হচ্ছে ইবনু যুরায়েজ কর্তৃক তাদলীস । তিনি একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও মুদাল্লিস ছিলেন। ইমাম আহমাদ বলেন ঃ কিছু কিছু জাল হাদীসকে ইবনু যুরায়েজ মুরসাল হিসাবে চালিয়ে দিতেন । তিনি কোথা হতে হাদীসটি গ্রহণ করেছেন এ ব্যাপারে বে-পারওয়া ছিলেন । যাহাবীর “আল-মীযান” গ্রন্থে এমনটিই এসেছে।
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।