যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ইবনু হায্‌ম তার উত্তরে বলেন ৪ কক্ষনও নয়। তাদেরকে এ নিন্দা সম্পৃক্ত করবে না। কারণ তাদের প্রত্যেকেই আল্লাহর পথ এবং হকের পক্ষকে গ্রহণ করার জন্য সচেষ্ট ছিলেন। তাদের মধ্য হতে যে ব্যক্তি ভুল করেছেন তিনি তাতেও সওয়াবের অধিকারী এবং একটি সওয়াব পাবেন। সুন্দর নিয়্যাত এবং উত্তম ইচ্ছা থাকার কারণে । তাদের উপর হতে তাদের ভুলের গুনাহ উঠিয়ে নয়া হয়েছে। কারণ তারা তা করেননি আর সত্যকে জানার গবেষণার ক্ষেত্রে তারা অলসতাও করেননি। ফলে তাদের মধ্যে যিনি সঠিক সিদ্ধান্তে পৌছতে সক্ষম হয়েছেন, তিনি দু'টি সওয়াবের অধিকারী । এমন ধারা প্রত্যেৎ" মুসলিম ব্যক্তির সমাধান লুকায়িত, যা আমাদের নিকট এখনও পৌছেনি। উল্লেখিত নিন্দা ও ভীতি এঁ ব্যক্তির জন্য প্রযোজ্য যে আল্লাহর রজ্জুর সম্পর্ককে (কুরআনকে) এবং নাবীর হাদীসকে প্রত্যাখ্যান করে, তার নিকট স্পষ্টভাবে দলীল পৌছা ও প্রতীয়মান হওয়ার পরেও । বরং কুরআন ও সুন্নাহ্‌কে পরিত্যাগ করার মানসে অন্য ব্যক্তির সাথে সে সম্পর্ক স্থাপন করেছে. ইচ্ছাকৃতভাবে মতভেদের অন্ধ অনুসরণ করে, গৌড়ামী ও অজ্ঞতার দিকে আহ্বানকারী হিসাবে। সে এমন এক পর্যায়ে পৌছেছে যে, তার দাবীর সমর্থনে কুরআন ও হাদীসের যে কথাটি মিলে সেটি গ্রহণ করে আর যেটি তার বিপরীতে যায় সেটি পরিত্যাগ করে। এরাই হচ্ছে নিন্দনীয় মতভেদকারী । (RIAL SRE gil co AIL Lidl) 0A ৫৮ । আমার সাহাবীগণ নক্ষত্রের ন্যায়, তোমরা তাদের যে কোন একজনের অনুসরণ করলে সঠিক পথপ্রাপ্ত হবে। হাদীসটি জাল। হাদীসটি ইবনু আব্দিল বার “জামে*উল ইলম” (২/৯১) ও ইবনু হায্ম “আল-ইহকাম” (৬/৮২) গ্রন্থে সালাম ইবনু সুলাইম সূত্রে হারিস ইবনু গোসাইন হতে, তিনি আ‘মাশ হতে, তিনি আবু সুফিইয়ান হতে ...বর্ণনা করেছেন। ইবনু আব্দিল বার বলেন ঃ$ Use Lek EIEN ON AS 4255 Y SE 1? ‘এ সনদটি দ্বারা দলীল সাব্যস্ত হয় না, কারণ এ সনদের বর্ণনাকারী হারিস ইবনু গোসাইন মাজহুল ৷’ ইবনু হাযম বলেন $ এ বর্ণনাটি নিম্ন পর্যায়ের । তাতে আবূ সুফিইয়ান রয়েছেন, তিনি দুর্বল আর হারিস ইবনু গোসাইন হচ্ছেন মাজহুল। আর সালাম ইবনু সুলাইম কতিপয় জাল হাদীস বর্ণনা করেছেন। এটি নিঃসন্দেহে সেগুলোর একটি ।

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।