যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ১০৭ এমনকি জাল সনদ সম্পর্কেও অবহিত হতে পারিনি। শাইখ জাকারিয়া আল-আনসারী “তাফসীরে বায়যাবী” গ্রন্থের টীকাতে (কাফ ২/৯২) মানাবীর কথাটি সমর্থন করেছেন। এছাড়া এ হাদীসের অর্থও বিচক্ষণ আলেমগণের নিকট অপছন্দনীয় । ইবনু হায্ম “আল-ইহকাম ফি উসূলিল আহকাম” গ্রন্থে (৫/৬৪) এটি কোন হাদীস নয় এ ইঙ্গিত দেয়ার পর বলেন $ এটি অত্যন্ত নিকৃষ্ট কথা। কারণ যদি মতভেদ রহমত স্বরূপ হত, তাহলে মতৈক্য অপছন্দনীয় হত । এটি এমন একটি কথা যা কোন মুসলিম ব্যক্তি বলেন না। তিনি অন্য এক স্থানে বলেন ৪ ‘(১১০ (}০৬”” এটি বাতিল, মিথ্যারোপ । এ বানোয়াট হাদীসের কুপ্রভাবে বহু মুসলমান চার মাযহাবের কঠিন মতভেদগুলোকে স্বীকৃতি দিয়ে থাকেন। কখনো কিতাবুল্লাহ ও সহীহ হাদীসের দিকে প্রত্যাবর্তন করার চেষ্টা করেন না। অথচ সে দিকে তাদের ইমামগণ প্রত্যাবর্তন করার জন্য নির্দেশ দিয়েছেন। বরং তাদের নিকট এ চার মাযহাব যেন একাধিক শরী'য়াতের ন্যায় । আল্লাহ তা‘আলা বলেন $ {U2 GOES 2515291 40 SE Mie Cn USOT অর্থঃ “যদি (এ কুরআন) আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসত, তাহলে তারা তাতে বহু মতভেদ পেত!” সূরা নিসা: ৮২ । আয়াতটি স্পষ্ট ভাবে জানাচ্ছে যে, মতভেদ আল্লাহ তাআলার নিকট হতে নয়। অতএব কীভাবে এ মতভেদকে অনুসরণীয় শারী'য়াত বানিয়ে নেয়া সঠিক হয়? আর কীভাবেই তা নাযিলকৃত রহমত হতে পারে? মোটকথা শারী‘য়াতের মধ্যে মতভেদ. নিন্দনীয় । ওয়াজিব হচ্ছে যতদূর সম্ভব তা থেকে মুক্ত হওয়া । কারণ এটি হচ্ছে উম্মাতের দুর্বলতার কারণসমূহের একটি । যেমনিভাবে আল্লহ তা‘আলা বলেছেন 8৪ (৮&৯) 5, 1033815056 V3} অর্থঃ “এবং তোমরা আপোসে বিবাদ করো না, কারণ তোমরা দুর্বল হয়ে পড়বে ‘আর তোমাদের শক্তি বিনষ্ট হয়ে যাবে” (আনফালঃ ৪৬) । অতএব মতভেদে সন্তুষ্ট থাকা এবং রহমত হিসাবে তার নামকরণ করা সম্পূর্ণ আয়াত বিরোধী কথা, যার অর্থ খুবই স্পষ্ট । অপরপক্ষে মতভেদের সমর্থনে সনদ বিহীন (রসূল (8) হতে যার কোন ভিত্তি নেই) এ জাল হাদীস ছাড়া আর কোন প্রমাণ নেই। ; এখানে একটি প্রশ্ন আসতে পারে যে, সাহাবীগণ মতভেদ করেছেন, অথচ তারা লোকদের মধ্যে সর্বোত্তম । তাদেরকে কি উল্লেখিত এ নিন্দা সম্পৃক্ত করে না।
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।