যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) এ হাদীসের সনদের সমর্থন সূচক আরো কিছু সনদ দ্বারা হাদীসটি বর্ণিত হয়েছে।* যেগুলো এটিকে শক্তিশালী করে না। কারণ দুর্বলের দিক থেকে সেগুলোর অবস্থা এটির সনদ চেয়ে কম নয়। রসূল ($্ন)-এর কবর যিয়ারতের ব্যাপারে আরো হাদীস এসেছে, যেগুলো সুবকী “আল-শেফা” গ্রস্থে উল্লেখ করেছেন। সেগুলোর সবই দুর্বলের অন্তর্ভুক্ত, যার একটি অপরটির চেয়ে বেশী দুর্বল। ইবনু তাইমিয়্যা “আল-কা'য়েদাতুল জালীলা” গ্রন্থে (পৃ:৫৭) বলেনঃ রসূল ($ন)-এর কবর যিয়ারতের ব্যাপারে যে সব হাদীস এসেছে সবই দুর্বল । দ্বীনি বিষয়ে সেগুলোর কোনটির উপরেই নির্ভর করা যায় না। সে কারণেই সহীহ গ্রন্থ এবং “সুনান” গ্রন্থের লেখকগণ এ সংক্রান্ত কোন হাদীস তাদের গ্রন্গুলোতে বর্ণনা করেননি। সেগুলো বর্ণনা করেছেন তারাই যারা দুর্বল হাদীস বর্ণনা করে থাকেন। যেমন দারাকুতনী, বায্যার ও আরো অনেকে । অতঃপর তিনি এ হাদীসটি উল্লেখ করার পর বলেছেন যে, এ হাদীসের মিথ্যাবাদিতা সুস্পষ্ট, এটি মুসলমানদের ধর্ম বিরোধী । কারণ যে ব্যক্তি রসূল (&)-এর জীবিত থাকাকালীন মু'মিন অবস্থায় তাঁকে যিয়ারত করেছে, সে সাহাবীগণের দলভুক্ত, যাদের ফযীলত বর্ণনা করে হাদীস বর্ণিত হয়েছে। কোন ব্যক্তি সাহাবীগণের পরে যে কোন আমলের দ্বারা, যদিও সেটি ওয়াজিব- এর পর্যায়ভুক্ত হয় যেমন হজ্জ, জিহাদ, পাঁচ ওয়াক্ত সলাত ও তাঁর উপর দুরুদ পাঠ করা তবুও সাহাবগণের সমকক্ষ হতে পারবে না। অতএব কীভাবে তাদের সমকক্ষ হবে এমন একটি আমলের দ্বারা যেটি (তাঁর কবর যিয়ারত) সকল মুসলিমের এঁক্যমতে ওয়াজিব নয়। বরং তাঁর কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করাই শারী‘য়াত সম্মত নয়। বরং সেটি নিষিদ্ধ । তবে কেউ যদি তার মসজিদে সলাত কায়েমের উদ্দেশ্যে সফর করে তাহলে তা মুস্তাহাব এবং সে সাথে কবর যিয়ারতও করতে পারবে। সতর্কবাণী £ বহু লোক মনে করেন যে, ইবনু তাইমিয়্যা এবং সালাফীদের মধ্য থেকে যারা তার নীতির অনুসরণ করেছেন শুধামাত্র তারাই বলেন যে, নাবী ()-এর কবর যিয়ারত করা নিষেধ । এটি মিথ্যা ও অপবাদ মাত্র। যাদের. ইবনু তাইমিয়্যার (কিতাবের) গ্রন্থরাজী সম্পর্কে জ্ঞান আছে, তারা জানেন যে, ইবনু তাইমিয়্যা নাবী ($্)- এর কবর যিয়ারতকে শারী'য়াত সম্মত এবং মুস্তাহাব বলেছেন। যদি তার সাথে কোন প্রকার শারী'য়াত বিরোধী কর্মকাণ্ড এবং বিদআত জড়িত না হয় তাহলেই । যেমন যিয়ারতের উদ্দেশ্যে বাহন প্রস্তুত করা বা শুধু তার কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা । ২ { যেমন: তাবারানী তার “আল-আওসাত” গ্রহ্থে (১/১২৬/২) আহমাদ ইবনু রাশদীন সূত্রে ‘আলী ইবনুল হাসান ইবনে হারুন আনসারী হতে হাফস ইবনু সুলায়মানের মুতাবা'য়াত হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু এ আহমাদ ইবনু রাশদীন সম্পর্কে ইবনু আদী বলেন ৪ তাকে মুহাদ্দিসগণ মিথ্যুক বলেছেন এবং তার উপর বহুকিছু ইনকার করা হয়েছে। যাহাবী তার কতিপয় বাতিল হাদীস উল্লেখ করেছেন। এছাড়াও একাধিক মাজহুল বর্ণনাকারীর সমাবেশ ঘটেছে }

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।