ডি ৪. নফসে মুতমায়িন্নাহ [সন্তষ্ট নিজ] ঃ মানুষ যখন এই স্তরে উপনিত হয় তখন সে প্রভুর ইচ্ছায় প্রশান্তি লাভ করে। সে আল্লাহর প্রিয়পাত্র হিসেবে পরিগণিত হয়। কোথায় ছিলে লুকিয়ে হে চিরপশান্ত “আপন [নফসে মুতমায়িন্লাহা! “ভুমি আপনকে" ঘিরে রেখেছিলো আরো কতো আশন। তবে আমি এখনো হই নি শান্ত! আমি থাকতে চাই না আর. আপনসমূহের মাঝে জ্যান্ত । €. নফসে রাঘিয়্যাহ [সদারাজী নিজ] £ এটা হচ্ছে তাওয়াকুলের মনযিল। এ অবস্থায় মানুষ দুঃখ-বেদনাকে সহজে মেনে নিতে পারে । ভালো ও মন্দ দুটিই তার কাছে সমান- অর্থাৎ সে জানতে সক্ষম হয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে । সে সর্বদাই তার প্রভুর প্রতি আনন্দিত কারণ, সে আল্লাহর আশিক হিসেবে আত্মপ্রকাশ করে। নরকের দুর্বিসহ যন্ত্রণা ও স্বর্গের মহাসুখ বুঝিনা কিছু আর, হে আমার মাশুক! আমাকে আমি হারিয়েছি তোমার মাঝে চিরতরে 'কি-ই বা চেতনা আসবে, প্রেমায়িতে ভদ্ম এ মনে? ৬. নফসে মারঘিয়্যাহ |রাজীপ্রদত্ত নিজ] 8 এ অবস্থায় সালিক পবিত্র হয়ে যায়। সে আল্লাহর গুণাবলী দ্বারা গুণান্মিত হয়। সে তার নিজস্ব অস্তিত থেকে গাফিল হয়ে পড়ে । তার চেতনায় থাকেন শুধু একমাত্র মা'বুদ- আল্লাহ সুবহানাহু তা'আলা । আমার জীবন-মরণ তোমার মাঝে বিলুপ্ত শুধু তুমি [হ, শুধু তুমি [হা, তুমি চিরসত্য। জড়-অজড়ে প্রতি অণু-কণায় তোমার নূর উত্ভাপিত, অস্তিত-অনস্তিত সবই শুধু শুধু তব গুণে গুণান্থিত।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।