Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ই ৩৯9) 401৮3 প্রারভ আলহামদুলিল্লাহ! আল্লাহর পবিত্র দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঘিনি অনুগ্রহ করে ইলমে মা'রিফাতের উপর এই লেখাটুকু রচনার সুযোগ দিয়েছেন। আমি তার পবিত্র দরবারে তাওফিক ও সর্বপ্রকার ভুল-ত্রুটি থেকে বেঁচে থাকার জন্য আকুল আবেদন জানাচিহ। নাহমাদুহু ওয়ানুসষ্টি আলা রাসুলিহিল কারীম । অসংখ্য দরূদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, দরূদ ও সালাম পেশ করছি তার আহলে আওলাদ, আসহাব ও বন্ধুজনদের প্রতি। ইলমে তাছাওউফের প্রত্যেক সালিককেই সাতটি স্তর বা মনঘিল অতিক্রম করে যেতে হয়। এটা ইলমে মা'রিফাতের সর্বজনবিদিত একটি সত্য। তবে হ্যা, কেউ হয় খুব শী এসব স্তর বা স্টেশন অতিক্রম করেন, আবার অনেকে হয়তো অনেকদিন একেকটি স্টেশনে পড়ে থাকেন। এমনকি এটাও সন্তব, যে কোনো বিশেষ স্তরে উপনিত হয়ে হয়তো কেউ আর অগ্রসর হতে পারেন নি। বাস্তবে শেষোক্ত কথাটিই বেশিরভাগ সালিকদের বেলা সত্য । ইলমে মা'রিফাতের এ ৭টি মনঘিল বা অবস্থা মূলত স্কুল-কলেজের শিক্ষার্থীদের গ্রেডের মতো। গ্রতিটি থেড একে একে সফলভাবে অতিক্রমের পরই ডিথ্রি লাভ সম্ভব। তবে ইলমে তাছাওউফের ক্ষেত্রে কে কোন্‌ স্তরে পৌঁছেছেন তা নির্িষ্টভাবে বলার অধিকার শিক্ষক থেকেও উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের উপর ন্যস্ত থাকে। গ্রেডে পাশ বা ফেল করার ব্যাপারটি সময় সময় বাস্তব স্বপ্নের মাধ্যমে জানা যেতে পারে । তরীকতের মুর্শিদ তার মুরীদের এসব স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে, তাকে যথাযথ দিকে ধাবিত করতে পারেন। তিনি বলতে পারেন মুরীদ কোন্‌ স্তরে উপনিত হয়েছেন। তবে সালিক তার নিজের স্তর সম্পর্কে নিজেই অবগত হতে পারেন। আর এ ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ । তাকে তো অবশ্যই নিজের ব্যাপারে সচেতন হতে হবে। সর্বদা নিজের অবস্থার ব্যাপারে তাকে ওয়াকিফহাল থাকা তরীকতের এক বড় শিক্ষা। তবে বই-পুস্তক পাঠ করে এসব স্তরের সঠিক রূপ সম্পর্কে অবগত থাকাটাও বেশ সহায়ক। সুতরাং এ প্রসঙ্গে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে ইলমে মা'রিফাতের মৌলিক ৭টি মনযিল সম্পর্কে আলোচনার প্রয়াস পাচ্ছি। আল্লাহ পাক অনুথহ করে আমাকে তাওফিক দিন। আ-মিন। শরস্থকার

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।