Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ষষ্ঠ মনযিল ৪ নফসে মারদিয়্যা এ স্তরে উন্নীত সালিকের মধ্যে শক্ত একটি সম্পর্ক সৃষ্টি হয়। যার মূল হলো র্টা ও সৃষ্টি। আর এ দু'য়ের মধ্যকার সম্পর্ক যে মূলত প্রেম- তা সালিকের অন্তরে বদ্ধমূল হয়ে ওঠে। অপরদিকে মহান আরশের অধিপতি সালিকের মধ্যে জ্ঞান নিক্ষিপ্ত করে দেন যে, তোমাকে আমি সৃষ্টি করেছিলাম যে উদ্দেশ্যে তা তোমাৰ মধ্যে জাত হয়ে অঠেছে। যেমন তিনি বলেন: অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করেছি ...। সালিকের মাঝে আল্লাহর পবিত্র সুন্দরতম নামের হাকিকাত প্রকাশ পায়- যেসব নামের হাকিকাত আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস্সালম এর কাছে প্রকাশ হয়েছিল। এ স্তরে উন্নীত সালিক মূলত নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেন। আল্লাহর অন্তষ্টি ছাড়া তার মাঝে আর কোন কিছুর কামনা- বাসনা অবশিষ্ট থাকে না। কারণ. এখন তার “আমিতু' সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নিজের অস্তিত্ব সম্পর্কে তার মাঝে আর খেয়ালই অবশিষ্ট নেই। সুতরাং এ অবস্থায় আল্লাহর পরিচিতি বা মা'রিফাতের আসল স্বরূপ তার মাঝে উন্মোচিত হয়। তিনি দেখতে পান আল্লাহর অস্তিতুই চিরসত্য। বাস্তবে তিনি ছাড়া সত্যিকার অর্থে পুরো অন্তিতৃশীল বা স্থায়ী বলতে আর কিছুই নেই। অবশ্য এটা তো সর্বজনস্বীকৃত ব্যাপার যে, যে জিনিস অস্থায়ী তার মূলাও অস্থায়ী। অন্য কথায় এসব বস্তুকে নকল বলা চলে। আসল তো সেসব জিনিস যার গুণাবলী ও স্থায়িতৃ চিরস্তন- আর এ সত্য একমাত্র মহাল আল্লাহর জন্যও খাস। তিনি বলেছেন: সবকিছু বিলুপ্ত হবে বাকী থাকবেন শুধু তোমার মহান প্রতিপালক- যিনি চিরম্ভীবী, চিরস্থায়ী । হাকিকাতের নূরে সম্পূর্ণরূপে ভাসমান এই সালিক ইনসানে কামিলের মাকামে পৌঁছে গেছেন। কারণ তাঁকে আল্লাহ পাক অনুগহ করে হাকুল ঈমান ও আইনুল ইয়াকিন দ্বারা ভূষিত করেছেন। সবকিছুর মধ্যে তিনি সবকিছু দেখেন, সবাইকে ভালোবাসেন, যারা জানে না তাদের ভুল-ত্রান্তি ক্ষমা করে দেন, তিনি করুণাময়, দয়ালু, দাতা, সৃষ্টির কাছে অমুখাপেক্ষী, অপরকে অন্ধকার থেকে হাকৃিকাতের নূরে আলোকিত করতে সদা-সচেষ্ট । তিনি যা কিছুই করেন সবকিছু

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।