Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

লাল বিভোর হয়ে ওঠে। তিনি দেখতে পান "আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ" ছাড়া আর কোন পথ খোলা নেই। আর এটাই ইসলামের আসল হাক্কিকাত। আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নামই ইসলাম । সালিক দেখতে পান অ-কলুষিত পবিত্র অনাবিল প্রশান্তি বিরাজ করছে। এখানে পৌঁছার পর বিপথগামিতার কোন সম্ভাবনা বাকী নেই। কারণ, তিনি তো তার নফসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। বাস্তবে তার নফস বা “নিজ' এখন মুসলমান হয়ে গেছে! সালিক এখন তার প্রতিপালকের কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন। তার যা আছে তা-ই পেয়ে তিনি সন্তষ্ট। সুতরাৎ আল্লাহর দরবারে আরো পাওয়ার আকাঙ্কা থেকে মুক্ত হয়েছেন। আর এর ফলে আল্লাহ পাক অন্যের জন্য যে দু'আ তিনি করবেন তা কবুল করে থাকেন। আধ্যাত্মিক জগতে তিনি সিংহাসনে আরোহণ করেছেন। মহান আরশের অধিপতির কাছে এই মহাত্বন সবদিক থেকে সফল। কারণ তাকে আল্লাহ পাক আপন হিসেবে গ্রহণ কনে নিয়েছেন। ভন আত্মলনর্পণ, গ্রভুন্ন ঘে হোল ঘায়সালায় সন্তষ্টি, শোষন্ন এবং ইশক সবই বরের কাছে গ্রহণযোগ্য হয়েছে। সুতরাং মহান দয়ালু আল্লাহ পাক তীর এ বান্দার ডাকে সাড়া দেন। তিনি তাকে আরও উন্নত স্তরে নিয়ে যান নিজ ইচ্ছায়। সে স্তরের নাম নফসে মারদ্রিয়্যহ। “যারা তাসাওউফের কথা শ্রবণ করে এবং এর আমলে লেগে যায়, ফলে তাদের হৃদয়ে এটা হয়ে যায় জ্ঞানের প্রস্রবন। তাদের বাণীও ওদের জন্য উপাকারী যারা শ্রবণ করে। কিন্তু যারা তা শ্রবণ করেও আমলে পরিণত করে না, তাসাওউফ তাদের জন্য শুধু বাক্যাবলী যা ক'টি মাত্র দিবস শেষে বিস্মৃত হয়ে পড়ে ।” - শায়খ শাহাবুদ্দীন উমর সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি।

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।