Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম মনযিল ঃ নফসে রাদ্িয়্যাহ অবশ্যই, খুব অন্ত ব্যক্তি এই উচ্চতর মাকামে পৌঁছতে সক্ষম হন। এই স্তরসহ যাবতীয় স্তরসমূহ অতিক্রম কালে সালিকের মধ্যে ইলমে মা*রিফাতের যেসব জ্ঞান এসেছে তা শব্দ, বাক্য, উপদেশ এবং অন্যের অনুসরণের মাধ্যমে প্রকাশ হয়েছে। এভাবে জ্ঞানার্জনকে সমষ্টিগতভাবে “ইলমুল ইয়াকিন* বা আর্জত জ্ঞান বলে । যেমন মনে করুন, আপনার শায়খ আপনাকে একটি বিশেষ পদ্ধতিতে জিকির-আযকারের সবক দিলেন। আপনি তা সঠিকভাবে পালন করলেন ও এতে আপনার মধ্যে যিকিরের ফায়দা হাসিল হলো । আপনি জিকির করা হেতু ঘিকিরের হাকিকাত সম্পর্কে অবগত হলেন। এই জ্ঞানার্জন ইলমুল ইয়াকিনের অন্তর্গত- কারণ, আপনি যদি জিকির না করতেন তাহলে এই জ্ঞানের সন্ধান আপনি কখনো পেতেন না। আরও দৃষ্টান্ত হলো এই লেখাটুকু পাঠ করা। এটা পাঠ করে আপনি মারিফাতের স্তর-সমূহকে কিছুটা হলেও বুঝতে সক্ষম হবেন বলে আশা করা যায়। আর যদি কিছুটা জ্ঞান সত্যিই এই লেখা পাঠের ফলে বৃদ্ধি পেয়ে থাকে- তাহলে তা অবশ্যই অর্জিত জ্ঞানের অন্তর্ভূক্ত হবে। কিন্তু জ্ঞানার্জন শুধু এভাবেই হয়না। ইলমুল ইয়াকিন ছাড়া উচ্চতর পর্যায়ের আরও একাধিক ধরনের জ্ঞান আছে যার একটি হলো “আইনুল ইয়াকিন' বা নিশ্চিত জ্ঞান। এই জ্ঞানার্জনের মূলে হলো অভিজ্ঞতা । এটা অভিজ্ঞতালন্ জ্ঞান। অভিজ্ঞতা ও এঁশী ইশারার মাধ্যমে মা'রিফাতের সালিকের দিলে এই জ্ঞান প্রকাশ পায়। ইতোমধ্যে অর্জিত সকল জ্ঞান ছিলো আপেক্ষিক- কিন্তু এখন যা আসবে তা সবই হাকিকাত বা সত্যোপলব্ধির অন্তর্ভূক্ত এই সুরে এসে সালিকের কাছে যে জিনিসটি অধিক প্রকাশ-বিকাশ ও. প্রতিক্রিয়াশীল হয় তাহলো ইশ্‌ক আর ইশৃক। সবকিছুর মাঝে তিনি খোদায়ী ইশকের প্রভাব ও ছোয়া প্রত্যক্ষ করেন। আল্লাহর প্রতিটি কার্ষে এই প্রেমের ছোয়া দেখে সালিকের মন আরও গভীরভাবে প্রেমাস্পদের সান্ধ্য লাভের আশায়

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।