Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

০ -*হে নফসে মুতমায়িন্নাহ! [যে প্রশান্তির নাগাল পেয়েছে! তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো, তীর প্রতি সন্ত্টচিন্তে, তিনিও তোমার প্রতি সন্তষ্ট। এবং আমার অনুথহপ্রাগুদের মধ্যে অন্তর্ভূক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো ।” [সূরা ফজ্র : ২৭-৩০] সৌভাগ্যবান এ ব্যক্তি যিনি নফসে মুতমায়িন্নাহর স্তরে উপনিত হয়েছেন। কারণ তিনি অনাবিল প্রশান্তির নাগাল পেয়ে গেছেন। মহান আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছেন। পৃথিবীতে জীবিত থাকতেই সেই চিরসুখের জান্নাতের সুখ- শান্তির ছোয়া তার অন্তপুরে এসে মনকে পুলকিত করে তোলে । সময় সময় শিহরণ জাগায় অন্তরাত্মায় খোদায়ী ইশকের চির-প্রশান্ত বিভোরতা। এসব আধ্যাত্মিক সুফল সালিকের অতীত জীবনের চরম কষ্ট-সাধনার প্রতিদান । দুনিয়ায় থাকতে এগুলোর নমুনা কিছুটা মাত্র প্রকাশ পায়। পুরো প্রতিদান তো বাকী থাকবে পরকালের অনন্ত জীবনের জন্য । নফসে মুতমায়িন্নাহর এই উন্নত স্তরে যে মহাত্মন আরোহণ করেছেন তার পৰিত্র মুখ থেকে প্রতিটি শব্দ বের হয় কুরআন-সুন্নাহ মুতাবিক কিতবা হকুপন্থী আওলিয়া-দরবেশদের অমর বাণী সম্লিত উপদেশ বাক্য। তীর প্রতিটি কাজ হয় ইবাদতের । এতে তিনি তৃপ্তি অনুভব করেন। যতো বেশী ইবাদত করেন ৩তো বেশী স্বাদ অনুভূত হয় তিনি শিক্ষাণ্ুরুর মর্ধাদা লাভ করেন- শুধুমাত্র কথায় নয়, কাজেও। যেসব কারামত তার মাধ্যমে প্রকাশ পাবে- তিনি এগুলো কখনও নিজের বলে দাবী করেন না। এমনকি এগুলোর প্রতি তার তেমন খেয়ালই নেই। কারণ কারামত প্রকাশ হওয়া কামিল হওয়ার লক্ষণ নয়। যেমন কোন এক দরবেশ বলেছেন, “কারামত প্রকাশ হওয়া ইলমে মা'রিফাতের রাস্তার প্রথম স্তর মাত্র'। সুতরাং কারামত প্রকাশের মাধ্যমে ঈমানী শক্তি বৃদ্ধি পেতে পারে- এই যা। এটা কখনও পীরের পীরাকি বা তাছাওউফের স্তর নির্দিষ্ট করে না। এই স্তরে আরোহণ করে সালিক তার প্রতিটি কাজ শরীয়ত মুতাবিক করেন । কারণ তিনি তো তার আসল স্বরূপ উপলব্ধি করেছেন। আর তা হলো, ইনসানিয়্যাত। সত্যিকার মানুষ৷ ইনসান শব্দটি “উন্স" ধাতু থেকে নির্গত- যার অর্থ নৈকট্য অর্জন। আর খাস করে প্রভুর নৈকট্য হাসিল। সুতরাং নৈকট্য অর্জন করার পর সালিক অনেকটা নিরাপদ । এবার তার রব তাকে হাতে ধরে পরবর্তী

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।