জি মানা অহেতুক প্রতিবন্ধতা ছাড়া আর কিছু নয়! তুমি আল্লাহর ওলি হয়েছ। আর ওলিদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন- যদি তা না করতেন তাহলে তোমাকে এই উচ্চ মাকামে পৌঁছাতেন না। এখন তুমি তার আর তিনি তোমার। তার নিকট জবাবদিহিতার স্তর তুমি অতিক্রম করে ফেলেছ ... ইত্যাদি। সব ভুয়া! আল্লাহ আমাদেরকে এহেন অধঃপতিত অবস্থা থেকে মুক্ত রাখুন। শয়তানের উপর্যুক্ত ওয়াসওয়াসা এই স্তরে উন্নীত সকল সালিকের মধ্যে এসে থাকে। এ সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। শরীয়তের পরিপন্থী একটি মাত্র খেয়াল আসলেই বুঝতে হবে এটা শয়তানের কাজ। সাথে সাথে *লা- হাওলা ওয়ালা কুউওয়াতা ইব্লা-বিল্লা-হিল আলিয়্যিল আজীম' পাঠ করুন এবং আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন। এছাড়া এই খেয়াল মনের মধ্যে বদ্ধমূল করুন যে, নবী-রাসূল ছাড়া নিষ্পাপ কেউ নেই। আর বেহেশত কিংবা আখিরাতের মুক্তির গ্যারান্টি কখনও মিলবে না। একটি মাত্র পাপের কারণে পুরো জিন্দেশীন্প সবকিছু বন্বাদ হয়ে যেতে পানে । আল্মাহন্র লৈবন্ট্যশীল বান্দাদেন্সবেন তিনি অনুগহ করে গ্রহণ করেছেন- নিজের চেষ্টায় কেউ তা অর্জন করে নি। তবে হ্যা, চেষ্টা-সাধনা অব্যাহত রাখতেই হবে। ফরয-ওয়াজিব-সুন্নাত তো পরিত্যাগ চলবেই না- বরৎ নফল ইবাদাত তথা জিকির-আজকার আরও বৃদ্ধি করতে হবে। আল্লাহর অসংখ্য নিয়ামত ও দয়ার শোকর আদায় করে কি কোন দিন শেষ করা যাবে? আপনাকে আল্লাহ তা'আলা তরীকতের রাস্তায় চালিয়ে এই স্তরে উন্নীত করেছেন, তার শোকর হাজার হাজার বছরের হায়াত পেলেও দিনরাত শুকরিয়া জ্ঞাপন করে একটুও আদায় করতে সক্ষম হবেন না। 37940195 135 489 -"বলুন: আমার পালনকর্তার [অনুগ্রহের] কথা, লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয়, তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃ্শেষিত হয়ে যাবে- সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুন্ব এনে দিলেও ।” [সূরা কাহাফ : ১০৯]
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।