খল এই স্তরে উন্নীত সালিকের অভ্যন্তরীণ অবস্থার আরও কিছু মৌলিক পরিবর্তন ঘটে। এ সময় দেখবেন, কোন ব্যাপার বুঝার ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। মনে হবে, আগের তুলনায় অনুধাবন ক্ষমতা অনেকটা কমে গেছে। নতুন অনেক ব্যাপার প্রকাশ পাবে যা অতীতের ধারণাগুলোর সঙ্গে বেমানান লাগবে- এমনকি সাত্র্ষিক বলে বোধগম্য হবে। সবকিছুর মধ্যে অদ্ভুত হাকিকাত প্রকাশ পাবে। এগুলো অবলোকন করে সালিক ভাববে, আমি সঠিক দেখছি তো? এমনকি সময় সময় সে এসব অবলোকন করে এতোই বিভোর হবে যে, মনে হবে সে জীবিত নেই- বা অস্তিতৃশীল আছে কি না সন্দেহ করবে । তখন শত শত খেয়াল আসবে যার কিছুটা অলীক ও কিছুটা সত্য । এমনকি এ খেয়ালও আসতে পারে যে, আমি ফানাফিল্লাহ হয়ে গেছি! আল্লাহর অস্তিত্বের মাঝে আমার বিলুপ্তি ঘটেছে। কিন্তু বাস্তবে এটা একটা অনুভূতি মাত্র। ফানাফিল্লাহর উচ্চতর মাকাম এখনও হাসিল হয় নি। অবশ্য এসব অনুভূতির কথা স্থীয় মুর্শিদের কাছে বলতে হবে। এছাড়া এটা নিশ্চিত জেনে নিতে হবে যে, এসব চিন্তা মূলত এই স্তরের সঙ্গে সম্পৃক্ত মাত। ম্বান্নশ এ ভ্তন্নে এচে সালিব বেন বোন সনয় সম্পূর্ণ অসহায়ত্ব, শূন্যতা, পাওয়ার আগ্রহে ব্যকুল, ফকিরী (এ ক্ষেত্রে এর অর্থ হলো, সালিক দেখতে পায় নিজের দেহ-প্রাণসহ কোন কিছুর মালিক সে নিজে নয়- সে সত্যিকার অর্থে ফকীর বা নিগস্ক) অবস্থা ইত্যাদি অনুভব করে থাকে । শেষোক্ত অবস্থা, অর্থাৎ ফকিরী ছিলো আমাদের প্রিয় নবীজীর প্রিয় জিনিস। তিনি বলেছেন, “আমি আমার ফকিরীর জন্য গর্বিত” । এই অবস্থায় উন্নীত সালিককে কিন্ত মরদুদ শয়তান ওয়াসওয়াসা দিতে আপ্রাণ চেষ্টা চালায়। সে তার সুযোগ তখনই পেয়ে যায় যখন সালিকের মধ্যে শরীয়তের হুকুম-আহকামসহ আমলী জিন্দেগীতে কোন দুর্বলতা প্রকাশ পায়। সে তখন এসে খুব সুন্দর যুক্তি দ্বারা সালিককে দিগত্রান্ত করতে সচেষ্ট হয়। সে অন্তরের মধ্যে যেসব ওয়াসওয়াসা ঢেলে দেবে তার একটি ফিরিস্তি এই: হে আমার শায়েখ! দেখ, এখন তো তুমি মা'রিফাতের উচ্চতর মাকামে পৌঁছে গেছো। তোমার সম্পর্ক এখন সরাসরি আল্লাহর সঙ্গে । তিনি যা করাতে ইচ্ছা তা তোমাকে দিয়ে করাচ্ছেন। মুর্শিদের প্রয়োজন তোমার শেষ হয়ে গেছে। এখন শরীয়তের সকল কিছু তোমার জন্য মানাও জরুরী নয়। কারণ, তুমি ফানাফিল্লাহর স্টেজে উঠে গেছো- তোমার জন্য শরীয়তের প্রতিটি হুকুম-আহকাম
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।