উরি যদি এসময় মুর্শিদের সান্ধ্য বর্জন করে তাহলে তার বিরাট ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। কারণ বাস্তবে যা ঘটছে তা মোটেই সে যা মনে করছে তা নয়- সে আসলে তার মুর্শিদ ও তরীকতের সালিকরা এ সময় তার জন্যে আরশি স্বরূপ যাতে তার নিজের মধ্যে তখনও বিদ্যমান খারাপ বন্তসমূহ প্রতিবিষ্ব হয় মাত্র। এই অবস্থায় স্বয়ং ইবলিস তার সঙ্গে সংলাপে মত্ত হয়। সে বলে: “দেখো! তুমি তো সবকিছু দেখলে ও বুঝলে । এখন তুমি সবহ জেনে নিয়েছো। তুমি তো বেশ জ্ঞানবান ব্যক্তি। তুমিই এখন নিজেই একজন মুর্শিদ! তোমার মুর্শিদ এখন অহেতুক তোমার উপর অতিরিক্ত কিছু বোঝা চাপিয়ে দিচেন- যা তোমার মতো তরীকতের পথে উন্নত স্তরে আরোহণ-কৃত ব্যক্তির পক্ষে সম্পূর্ণরূপে মেনে চলা মোটেই জরুরী নয়। ছিনি এখনও বুঝাতে চাচ্ছেন, তোমার চেয়ে তার মাকাম অনেক উপরে! তোমার মাঝে কি কাশফ, কারামত ও ইলহাম প্রকাশ পায় নি বা পাচ্ছে না? এগুলো তো কামালতির প্রমাণ। সুতরাং তোমার মাকামও কম না! ন্ষ্নং আল্লাহ্ পান এখন তোনান্ম সঙ্গে সন্নাসম্সি কথা বলেন! বাহ্যিক এসব আমলের আর প্রয়োজন কী? শুধু ফরয ওয়াজিব পালন করলেই হলো- কারণ তাযকিয়ায়ে নফস তোমার হয়ে গেছে! এখন শুধু অভ্যন্তরীণ কাজগুলো চালিয়ে গেলেই হলো- মুরাকাবা করো, আর তোমার মধ্যে যেসব গুপ্ত জ্ঞান আসছে সালিকের জন্য উপর্যুক্ত অবস্থা ঝড়-তুফানের মতো মারাত্মক। কারণ, শয়তানের এই সৃষ্্ম থেকে সৃক্ম আপাতদৃষ্টিতে মুক্তিপূর্ণ ওয়াসওয়াসায় যদি সে আসক্ত হয়ে জালে আটকা পড়ে যায়- তাহলে আর সহজে মুক্তি পাবে না। সুতরাং মনের ভেতর উক্তসব খেয়াল জাত হয়ে উঠলেই তা প্রতিহত করার ব্যবস্থা সাথে সাথেই নিতে হবে । আমল-ঈমানের প্রতি এবার আরও বেশী যত্বান হতে হবে। বরং কষ্ট সহ্য করেও তা আরো বৃদ্ধি করা উচিত। সর্বোপরি স্বীয় মুর্শিদ বা শায়খের প্রতি মুহাববাত ও টান আগের চেয়ে আরও বাড়ানোর চেষ্টা চালাতে হবে। তীর সুহবতে বেশী বেশী থাকা ও উপদেশ, নিষেধ, আদেশ ইত্যাদি মাথা পেতে মানা এখন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হয়ে দীড়িয়েছে- এ কথাটি অনুধাবন করতে হবে। এরূপ হলে পরে দেখবেন, মরদুদ শয়তানের সকল ওয়াসওয়াসা ব্যর্থ হবে।
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।