Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

লি মুর্শিদ-মুরীদ সম্পর্ক এই স্তরে এসে খুব গাঢ় হয়ে থাকে । কোন অবস্থাতেই সালিককে তার মুর্শিদের কাছে কোন কিছু লুকিয়ে রাখা ঠিক নয়। তার আশা- ভরসা, ভয়-ভীতি, ভূল-ক্রটি, সুস্প্-দুঃস্বগ্ন সবকিছু মুর্শিদের কাছে খুলে বলতে হবে। এমনকি কোন বিষয়ে মুর্শিদের চিন্তা-ভাবনা ও আমল-ঈমানের ক্ষেত্রে নিজেরটার সঙ্গে সাত্ঘর্ষিক মনে হলে- বা যে কোন ব্যাপারে মতানৈক্য অনুভব হলেও তা ব্যক্ত করতে হবে। এককথায়- সালিক কোন কিছু গোপন রাখতে পারবে না। ঠিক যেভাবে একজন রোগী তার গোপনীয় কথাগুলোও সঠিক চিকিৎসা পেতে ডাক্তারের কাছে অকপটে বলতে বাধ্য হয়- ব্যাপারটা তন্ধপ। মুর্শিদকে এভাবে আপনজন মনে করে যাবতীয় কথা ব্যক্ত করার পর তিনি সঠিক পথ-নির্দেশনা দেবেন। সালিক যদি তীর প্রতিটি উপদেশ কায়মনোবাক্যে মেনে নেয়, তাহলে আশা করা যায় তার উন্নতি সাধন সম্ভব হয়ে উঠবে । সে পরবর্তী স্তরে পৌঁছে যাবে। এখানে একটি ব্যাপার সবাইন্ষে অনুখাবন কমতে হবে । আনাদেন্স মাঝে ঘে 'নফস' আছে তার ওয়াসওয়াসামূলক ভাষা আমাদের আধ্যাত্মিক অবস্থার পরিবর্তনের সঙ্গে বদলাতে থাকে। আর এটা সুধারণা না কু-ধারণামূলক ওয়াসওয়াসা তা বুঝা আরও কঠিন যখন এই ভাষার শব্দবলী বাহ্যিক জড়সম্পন্ন থেকে আধ্যাত্মিকতার স্তরে উপনিত হয় । অর্থাৎ আগে যেখানে ওয়াসওয়াসার অর্থ ভাষার মাধ্যমে সরাসরি বুঝা যেতো এখন তা সেরূপ নেই । আগের কুমন্ত্রণা মানুষ, জিন ও শয়তান যেভাবেই দিয়েছে তার একটি বাহ্যিক স্বরূপ ভাষার শব্দাবলী ছারা বিশ্লেষণ করা যেতো- বুঝা যেতো । কিন্তু এবার এসব খারাপ বিষয়বস্ত সরাসরি আস্থার মধ্যে জাগ্রত হবে- যার ব্যাখ্যা ভাষায় প্রকাশ করাও সময় সময় দুক্ধর হয়ে ওঠে । এসব কু-মন্ত্রণার লক্ষ্য হচ্ছে সালিককে পছভ্রান্ত করা, তার মুর্শিদের কাছ থেকে দূরে সরানো । সালিক এসময় এমন সব বন্ত দেখতে বা বুঝতে পারে তাতে মনে হবে সে যেনো তার মুর্শিদের গোলাম সেজে গেছে। তার মুর্শিদ তাকে ব্যবহার করছেন। কিত্বা সে জেলখানায় আছে। দুনিয়া তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই রাস্তায় চলে সে সবকিছু হারিয়ে ফেলেছে। এমনকি তার নিজস্ব স্বজনরাও তার প্রতি বৈরি ভাবাপন্ন। ইত্যাদি বিষয় তার আত্মার মাঝে জাত হয়ে ওঠে। সে

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।