তৃতীয় মনযিল ঃ নফসে মুলহিমাহ এই স্তরে উন্নীত হয়ে সালিক তার উত্তম কার্াবলীর প্রতিদান পায়। আর এই উত্তম কাজগুলো হলো সাধনা, বিপদে ধৈর্য ধারণসহ সামনে অথ্রসরের আকাঙ্া এবং সর্বোপরি স্বীয় মুর্শিদের প্রতি আনুগত্য । এখানে এসে পৌঁছার ফলে তার মধ্যে কিছু আধ্যাত্িক জ্ঞান প্রকাশ হওয়া শুরু হয়। সে ভেতরে ভেতরে এসব শব্দহীন প্রেরণা অনুভব করতে থাকে । এগুলো তাকে আরও সামনে এগিয়ে যেতে পথনির্দেশসহ উৎসাহিত করে তুলে। কিন্তু এরপরও ভীষণ ক্ষতিকর কিছু বিপদ- আপদ থেকে যায়। এর মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর হচ্ছে এই: মরদুদ শয়তানও নকল এশী প্রেরণা যোগানোর ক্ষমতা রাখে। অর্থাৎ আপাতদৃষ্টিতে যা এঁশী ইশারা বা ইলহামী জ্ঞান বলে মনে হয়- তা-ও কিন্ত বাস্তবে শয়তানের কারসাজি হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান (স্বপ্নের মাঝে) সবার রূপ ধারণ করতে পারে একমাত্র আমার ছাড়া। সুতরাং, তৃতীয় এই স্তরে উন্নীত সালিককে শয়তান পথভ্রষ্ট করতে মরিয়া হয়ে ওঠে। কারণ সে জানে, সালিক যদি আরও অগ্রসর হয়ে পড়ে তাহলে তার পক্ষে কিছু করার আর ক্ষমতা অবশিষ্ট থাকবে না। প্রত্যেক সালিককে তাই এই স্তরে উন্নীত হওয়ার প্র শতগুণ বেশী সতর্ক থাকতে হবে। আর এ কারণে সালিককে স্বীয় মুর্শিদের সান্ধ্য আরও বেশী বেশী করে অর্জন করা জরুরী। সম্ভব হলে অধিক সময় তীর সুহবতে কাটানোর আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ, কোন ইলহাম, কাশফ বা এঁশী জ্ঞান সত্যিই বিশুদ্ধ কি না তা ধরতে সক্ষম হবেন একমাত্র কামিল মুর্শিদ - অন্য কেউ নন। তিনিই আসল ও নকলকে সঠিকভাবে চিহ্নিত করতে পারেন। সুতরাং স্বগ্নে হোক আর এমনিতেই হোক প্রেরণামূলক যতো ধরনের জ্ঞান মুরীদের অন্তরে জাগ্রত বা নিক্ষিপ্ত হবে তা সাথে সাথে স্বীয় মুর্শিদের নিকট ব্যক্ত করতে হবে। মুর্শিদ এর হাকিকাত বুঝাবেন এবং সঠিক রাস্তায় চলতে মুরীদকে গাইড করবেন।
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।