Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

উন আঞ্জামের তাওফীক দেওয়ায় আল্লাহর প্রতি শোকরগুজার হতে হবে এবং যাবতীয় মন্দ কাজের জন্য অনুতন্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাগ একটি ভীষণ ক্ষতিকর বস্তু। এই দ্বিতীয় স্তরে তিন নাম্বার বড়ো দুশমন হচ্ছে এই রাগ । সাধারণত রাগের বন্ধু হিসেবে গরিমা জিনিসটি বিদ্যমান থাকে । সুতরাং গরিমাকে নিয়নত্র করে নিলে রাগও অনেকটা নিয়ন্ত্রিত হয়ে যাবে। মানব চরিত্রে এই গরিমা নামক জিনিসটির প্রাবল্যর ফলে সে দুঃখ-দৈন্য কিংবা দুর্ভাগ্যের কবলে পতিত হলে অত্যন্ত রাগান্থিত হয়ে পড়ে। কোন কোন সময় সে ভাবে, আমার কর্মের ফল স্বরূপ যেসব প্রতিদান পাওয়া উচিত তা আমি পাই নি। এর ফলে সে ভেতরে রাগ-গোস্থা অনুভব করে। এই রাগ সময় সময় অন্যায়ভাবে অপরের প্রতি পতিত হয় ও কর্মে তা প্রকাশ পায়। এই অন্যায় কাজের ফলে মানুষ এ ব্যক্তির উপর অস্তষ্ট হয়ে পড়ে। কথিত আছে, রাগ হচ্ছে হানান জিনিস । এন্স ব্ান্নশ হলো, নাগবেন নিয়ন্ত্রণ কনা কঠিল। এতে নাগের নেতিবাচক দিকটি প্রবল হয়ে ক্ষতিকর অবস্থানে পতিত করে। এছাড়া খুব দ্রুত রাগ নামক মানবিক ইমোশন মানুষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে । এক পর্যায়ে এসে রাগান্বিত ব্যক্তি তার বিবেককে পর্যন্ত পরাজিত করে বসে। তখন অবস্থার মারাত্বক আকার ধারণ করতে পারে। রাগের কারণেই মানুষ মানুষকে খুন করে, ধন-সম্পদ বিনষ্ট করে, একে অন্যের বিরাট ক্ষতি করে। সুতরাং এই রাগ জিনিসটি নিয়ন্ত্রণ রাখা প্রত্যেকের জন্যই একান্ত জরুরী। আর মা'রিফাতের সালিকের জন্য তো ফরযে আইন । রাগ যখন আমাদের মাঝে আগুনের মতো জলে ওঠে তখন একে নিভানো খুব কঠিন হয়ে দীড়ায়। আগুন যেভাবে সবকিছু জালিয়ে পুড়িয়ে ছারখার করে ঠিক তত্রপ জলত্ত রাগ জালিয়ে দেয় আমাদের মধ্যে মানবিক গুণাবলী বলতে যাকিছু আছে; সমবেদনা, করুণা, প্রেম-প্রীতি, জদ্রতা, উদারতা, সংলাপ ও সম্পর্ক বজায় রাখার দক্ষতা, লাভ-ক্ষতির চিন্তা-ক্ষমতা এবং বুদ্ধি ইত্যাদি সবই ধুলিসাৎ হয়ে পড়ে। বাকী থাকে শুধু অতি-রাগে অন্ধ এক ভয়ঙ্কর হিংস্র জন্ত!

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।