সা মন্তব্য থেকে কী ফায়দা হতে পারে? চিরন্তন জগতের পাথেয় সংগ্রহই তো আসল জিনিস । রিয়ার (অর্থাৎ ইখলাস ছাড়া লোক-দেখানো ইবাদত ও ভালো কাজের) মাধ্যমে অর্জিতি সবকিছুই এই দুনিয়াতে পড়ে থাকবে আর সাথে যাবে ভালো কাজ করার পরও গোনাহ আর গোনাহ। এই পৃথিবী ও পরকাল যথাক্রমে একটি সাধারণ মোমবাতি ও সূর্যের মতো । সূর্যের আলোর সামনে মোমবাতির আলোর মূল্য কী থাকতে পারে? আর সূর্যালোকের মধ্যে কোন্ বেকা মোমবাতি জীলাবে? না কখনও, অপরের বাহবা, সম্মান দান ও সুনাম প্রদানের উপর নির্ভরশীল হতে নেই। এদিকে তাকানোই ঠিক নয়। কারণ এটা জানা কথা যে, “যে কেউ সুনাম অর্জনে মত্ত সে অবশ্যই তোমার দুশমন কারণ, সে তোমার দুশমনের বন্ধুজন। আর যে কেউ তোমার দোষক্রটিগুলো তোমাকে দেখিয়ে দেয় সে তোমার দুশমনের দুশমন । আর তোমার দুশমনের দুশমন তোমার মিত্র” এই স্তরে দ্বিতীয় ক্ষতিকর জিনিস হচ্ছে গৌরব। এ থেকে বাচতে হলে এটা ভাঘা উচিত যে, বাত্তবে মানুষ তো আসলে কিছুই ছিলো লা। একনিন্দু বীর্য খেকে সে অস্তিত্ুলাভ করেছে। তার আবার গৌরবের কি থাকতে পারে? সে যা কিছুই করুক না কেনো, এ সবই তীর পালনকর্তার অনুথহ মাত্র। এখন সে ভাবছে একটা কিছু হয়ে গেছে, কিন্ত হঠাৎ একদিন সে মাটির নীচে চলে যাবে। এই সোনার দেহ তখন কীট-পতঙ্গের খাদ্যে পরিণত হবে। সুতরাং যে জিনিস কিছু ছিলো না এবং অবশেষে কিছু থাকবেও না, তা নিয়ে কিসের গৌরব আর গরিমাঠ সৌন্দর্য, শক্তি, যশ, খ্যাতি, বুদ্ধি, কর্ম সবই বিলুপ্ত হবে। আর যা বিলুপ্তশীল, ক্ষয়শীল, অস্থায়ী তার আবার মুল্য কিসের? মূল্যবান শুধু সেই জিনিস, যার ক্ষয়- লয় নেই, যা চিরস্থায়ী । সুতরাং মানুষকে নিজের কর্ম ও অস্তিত্ব নিয়ে গৌরব করা বোকামী ছাড়া আর কিছু নয় । শুধুমাত্র এ জিনিসটি অনুধাবন করে নেওয়াই যথেষ্ট যে, মানুষ স্বয়ং নিজের (তার জীবন ও দেহের) মালিক সে নয়। বাস্তবে আমাদেরকে এ জীবন দেওয়া হয়েছে আমাদের প্রভুর পক্ষ থেকে আরেকটি আমানত হিসেবে । আমার কাজ হলো একে হিফাজত করা। যা কিছু ভালো কাজ আমি করবো এগুলো ত্রষ্টারই কাজ । আর যখন আমি মন্দ কাজে লিপ্ত হবো, তখন আমি আমার শ্রষ্টার বিরোধিতায় পতিত হয়ে নিজেকেই ক্ষতি্স্ত করে দিচ্ছি। নিজের প্রতিই জুলুম করছি। সুতরাং সর্বাবস্থায় আমাদেরকে ভালো কাজ
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.