Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় মনযিল ঃ নফসে লাওয়ামাহ আগেই বলে রাখি- এ লেখাটুকু তরীকতপন্থী সালিকদের উদ্দেশ্যে লিপিবদ্ধ হয়েছে। আর মা'রিফাতের এসব স্তর সম্পর্কে যারা ওয়াকিফহাল নয় তাদেরকে সঠিক দিক-নির্দেশনা প্রদানের চেষ্টা। সুতরাং এসব স্তর হচ্ছে পীর-মুরীদীর ব্যাপার। কেউ যদি এ পথে না থেকেও এই লেখা পাঠ করেন তাহলে তার নিকট কিছু কিছু কথা অদ্ভুত ও কঠিন বলে বোধ হতে পারে । আমি আশা করবো সবাই আসল উদ্দেশ্যকে সামনে রেখে এ লেখাটুকু পাঠ করবেন এই স্তর হচ্ছে ফেরেশতাসুলভ প্রকৃতিতে উন্নয়নের পথে সালিকের দ্বিতীয় স্টেশন। এখানে উপনিত হয়ে সে নিজের যাবতীয় আমল বা কার্যাবলীর উপর ওয়াকিফহাল থাকে। সে জানে কোন্টি সঠিক ও কোন্টি সঠিক নয়। তবে যা তার জন্য ক্ষতিকর তা করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে সক্ষম হয় না কিন্তু, কাজটি সম্পাদন করার পরমুহূর্তে আক্ষেপ করতে থাকে। ভালো-মন্দ সম্পর্কে পুরো ওয়াকিফহাল থাকার ফলেই তা সম্ভব হয়েছে, কিন্তু এখনও নফসে আম্মারার প্রভাৰ থেকে মুক্ত হতে না পেরে পাশকার্ষে জড়িয়ে পড়ে । কিন্তু তথাপি এ স্টেশন অবশ্যই আগেরটার তুলনায় শ্রেয়। কারণ, সালিক অন্তত নিজেকে ধর্মকর্মের দিকে ধাবিত রাখার চেষ্টায় রত হয়েছে। সে তার নিজের অপকর্মের ব্যাপারে সচেতন থাকায় নিজেকে ধিক্কার দিতে শিখেছে। ধর্মকর্ম ও ভালো কাজের দ্বারা সালিক এ স্তরে পৌছে নিজেকে জাহির করতে অভ্যস্ত থাকে। সে চায় লোকে তাকে ভালো বলুক, তার ভালো পাবলিসিটি হোক। সে অপরের পক্ষ থেকে নিজের উত্তম কাজের প্রতিদান স্বরূপ বাহবা পাওয়ার আকাঙ্া করে। এতে সে অনেকটা রিয়া বা দর্শনেচ্ছুর মধ্যে পতিত হয়। যদিও সে তার এ দুরাবস্থার ব্যাপারটি সময় সময় বুঝতে সক্ষম হয় এবং নিজেকে ধিক্কার দিতে থাকে । সে চায় এ অবস্থা থেকে মুক্তি পেতে । রিয়া হচ্ছে খুব বড় ধরনের গোনাহ। আর রিয়ার অন্তর্ভৃক্ত হলো লোক-দেখানো কাজ। যে (কোন কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, এ থেকে একটু হেরফের হলেই

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।