সর বৎসর অমি ছিলাম নিজের হৃদয়ের আরশী হিসাবে [মিরআ'তু কালবী]। পরের এক বৎসর যাবৎ এ উভয়ের [অবস্থার] মাঝখানে কি আছে দেখেছি। দেখলাম [তখনো] বাধা আছে আমার কোমরে একটি কোমরবন্দ [সে যুগে কাফির জিম্মিদের পরিচয় পাওয়ার উদ্দেশ্যে তাদের কোমরে বীধাকৃত বেল্টা। সুতরাং এটি কেটে দিতে আরো বারো বৎসর সাধনায় রত হলাম। পুরনায় দৃষ্টিপাত করে দেখি এখন আমার চতুর্দিকে বিদ্যমান আরেকটি অদৃশ্য কোমরবন্দ! তাই অব্যাহত রাইলো কঠোর সাধনা । এটাও কেটে দিতে সংখ্রাম করলাম আরোও পাচটি সাল। অবশেষে আমার নিকট [সবকিছুর অভ্যন্তরীণ হাকিকাত] উন্মোচন করা হলো [কাশিফা লী], এবং আমি সৃষ্টির প্রতি তাকালাম: দেখি, সবকিছু মৃত! সুতরাং তাদের জন্য জানাযার নামায পড়লাম ।” মহাত্মন বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহির উপরোদ্ধত উক্তির ব্যাখ্যায় বলা যায়: জীবী-নির্জীব, জড়-অজড়, আল্লাহ ছাড়া যাবতীয় সৃষ্ট বন্ত সুলভ সম্পূর্ণরূপে ক্ষমতাহীন [ঠিক দৃতদেহে্র মতো]। এগুলোর বাহ্যি “মন্নতা', “নড়াচড়া”, 'ক্রিয়া-কলাপ' ইত্যাদি মূলত আল্লাহর নির্দেশের প্রতিফলন। তাহলে একমাত্র চিরন্তন জ্যান্ত হলেন “আল-হাইম্যুল কাইউম' মহান রাব্বুল আলামীন। এ কথাগুলো আমি চিন্তা-গবেষণা করে “ভাষায় প্রকাশ করেছি। আর হযরত বায়িজিদ রাহমাতুল্লাহি আলাইহি, অনুধাবন করে ব্যক্ত করেছেন। তার ও আমি অধমের মধ্যে তাই আকাশ-পাতাল পার্থক্য! সৃষ্ট বন্তর ক্ষমতাহীনতা ব্যক্ত করতে কবি বলেন: তারা না পারে ক্ষতিসাধন না পারে লাভবান করতে; তারা না পারে দিতে কিছু না ধরে রাখতে; তারা না পারে জীবনদান না পারে মৃত্যু দিতে; তারা না পারে টানতে না পারে কেটে দিতে; তারা না পারে কাছে আনতে না পারে দূরে ঠেলে দিতে; তারা না পারে খুশী করতে না পারে বেদনা দিতে; তারা না পারে আরোপিত না পারে বঞ্চিত করতে; তাদের কাছে না আছে সুফল না আছে বিফল, না দিতে জানে মৃত্যু, না জীবন, না পুনরুথান।
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।