Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

উট হ্যা, এটা জিহাদ বটে- কিন্তু তা নয় তরবারি, গুলা-বারুদ, আগ্নেয়াস্ত্র বাহুতে ধারণ করে কাফিরদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ার যুদ্ধ। এ সমর “নিজের মন্দ স্বভাবের' বিরুদ্ধে। মহাত্রন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি থেকে প্রেরণা পেতে পারি এ জিহাদের নমুনা অনুধাবনে। দেখুন, কী সুন্দর তিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটি বাক্য উদ্ধৃত করেছেন তার স্বরচিত “বস্তানুল আ'রিফীন, গ্রন্থে । ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন: “রিয়া কী জিনিষ, তা শুধু মুখপিছ ব্যক্তি জানে ।” এর মা'না হলো, মুখপিছ হওয়ার রাস্তায় পাড়ি না জমালে কখনো খোদাপ্রাপ্তির পথে সর্বাপেক্ষা বড় বাধা 'রিয়া' নামক কুপ্রবৃত্তি কি জিনিষ তা বুঝাই যাবে না- এটা থেকে নিজেকে মুক্ত রাখা তো পরের কথা। সুতরাং কেউ যতো বড় জ্ঞানবান হোন না কেন, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধে না নেমে যদি দাবী করেন, রিয়া কী জিনিস তার জানা হয়ে গেছে, তাহলে তিনি অবশ্যই ভ্রমের মধ্যে নিপতিত আছেন। দেখুন, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদের নমুনা কী সুন্দরভাবে ফুটে ওঠেছে সুফিকুল শিরোমণি ইমম আবুল কাসিম কুশাইরী রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক পূর্ণ সনদসহ উদ্ধৃত হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহির একটি কথায়। ইমাম কুশাইরী রাহমাতুল্লাহি আলাইহি তাসাওউফের প্রামাণ্যথস্থ “রিসালাতুল কুশাইরী* কিতাবে বলেন: “আমি মুহাম্মদ ইবনুল হুসাইন থেকে শ্রবণ করেছি, তিনি বলেন: আমি আহমদ ইবনে আলী ইবনে জাফরকে বলতে শুনেছি, তিনি বলেন: আমি হুসাইন ইবনে আলউইয়া থেকে শ্রবণ করেছি, তিনি বলেন: আমি আৰু ইয়াজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহিকে বলতে শুনেছি: “আমি দীর্ঘ বারো বৎসর নিজের নফসের কামার |হাদ্দাদু নাফসী] ছিলাম । এর পরবর্তী পাচ

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।