১৪ লা করবেন। তবে এই গৌরব অর্জন কঠিন কাজ। কারণ শয়তান কখনও তার প্রচেষ্টাকে শিথিল করবে না। এ রাস্তায় নামলেই তার তৎপরতা শতগুণ বৃদ্ধি পায়। সালিকের কানে সে ওয়াসওয়াসার মাত্রা বাড়িয়ে দেয়। সালিক যদি শয়তনের ওসব কানকথার প্রতি মনোযোগ দিয়ে বসে, তাহলে সর্বনাশ! সে তখন তরীকাত ও মারিফাতের উপর সন্দেহ পোষণ করতে থাকে । পীর-মুরীদীর প্রয়োজন তার কাছে আর গ্রহণযোগ্য হয় না। সে বুঝতে পারে না যে, কোনো পথে অগ্রসর হতে হলে একজন গাইড বা পথপ্রদর্শক আবশ্যক। নেই! এই অবস্থায় পতিত সালিকের কানে এবার সে আরও ফিসফিস করেঃ "দেখো! আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল । তার ক্ষমার উপর ভরসা করতে থাকো! তিনি যাকিছু অনুমতি দিয়েছেন তা যদি কেউ করে তাহলে তিনি অপছন্দ করেন না। নিজের প্রতি জুলুম করো না- তার প্রতি দয়াবান হও। তুমি যদি তোমার নিজের রতি দয়াবান হও ও লে ঘা ঢায় তা ত্রদান বরো, ভাহ্নে সে অবশ্যই ভোমাবে মেনে চলবে!” সালিক যদি এহেন লালসাপূর্ণ বাক্য ছারা বোকা বনে যায় তাহলে সে সন্দেহের গভীরে নিমজ্জিত হবে । কোন্ জিনিস বে-আইনী কোন্টা নয়- অর্থাৎ হালাল-হারামের ক্ষেত্রে সে দ্রিধা-দ্ন্দে পড়ে যাবে। এ স্তরে পতিত সালিক সাধারণত হারামের প্রতি ধাবিত হয়ে থাকে (আল্লাহ আমাদের রক্ষা করুন)। একই সময় তার হৃদয় শক্ত ও অন্ধ হয়ে যায় এবং সে খারাপের দিকে আরও বেশী আকর্ষিত হতে থাকে। এহেন দুঃখজনক অবস্থায় পতিত বান্দাহর পক্ষে নিজের চেষ্টায় সঠিক পথে ফিরে আসা একরূপ অসম্ভব হয়ে দাড়ায়। সৌভাগ্যবশত যদি আল্লাহর অনুথহে সে কোনো কামিল পীরের সুহবতে এসে যায় এবং খালিস নিয়তে তওবা করে আত্মশ্ুদ্ধির রাস্তায় নামে, তাহলে তার জন্য এই দুরাবস্থা থেকে রক্ষা পাওয়া অনেকটা সহজ হবে। তাকে অবশ্যই নফসে আম্মারার কানকথার বিরোধিতা করতে হবে। সর্বদা এই শয়তানের কৌশল বুঝার চেষ্টা চালাতে হবে। এর যৌক্তিক ও মনোমুগ্ধকর কথার ফাকে কোথায় কু-মতলব লুকিয়ে আছে তা ভালোভাবে দেখতে হবে, জানতে হবে ও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে৷
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।