Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১2 যাকিছু এই পৃথিবীতে রয়ে গেছে তা তাদের দু-চারটে কথা মাত্র। আমি জানি তুমি সত্যকে আবিষ্কার করতে চাও । কিন্তু যারা তা তোমাকে শিক্ষা দেবে তারা কোথায়? তাদের যুগ তো অতীতে চলে গেছে। আমাকে একজন সত্যিকার ওলিআল্লাহ দেখাও! ঘিনি কাশফ ও কারামতের অধিকারী! সে যুগ আর নেই। আজকের যুগ হচ্ছে তথ্যের যুগ, বাস্তবতা, বিজ্ঞান, যুক্তিবাদ এবং উন্নত জীবনের যুগ । তুমি যদি ধার্মিক হতে চাও তাহলে আপত্তি কিসের? ঠিক আছে! মসজিদে যাও, উপাসনা করো, রমজানে রোযা রাখো এবং অতীতের এসব ওলিআল্লাহদের ওয়াসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দেবেন এই প্রার্থনা করো। তোমাকে সঠিক পথ দেখানোর জন্য আজকের যুগে কোনো শিক্ষক আর নেই!” এভাবেই শয়তান সত্যকে গোপন রাখে । সে আরও বলে, আল্লাহকে তুমি সরাসরি ডাকবে- অপরের সাহায্যের প্রয়োজন কী? পীর ধরার কিসের দরকার? মনে রাখতে হবে কুফর শব্দের অর্থ ঢাকা, ঢেকে রাখা । কাফির অর্থ অবিশ্বাসী- অর্থাৎ ঘে ঢেকে স্াখে । নফল আন্মায্সা তখা আনাদেন্স মধ্যে বসবাসবনন্ী শয়তাল সেই সত্যকে ঢেকে রাখে যে, সর্বকালেই আল্লাহর ওলিআল্লাহরা জীবিত আছেন। এরাই মানুষকে সঠিক পথের সন্ধান দিতে পারেন । সুতরাং সঠিক পথ পেতে হলে শুধু উপাসনা যথেষ্ট নয়। এঁ পথে যে ভ্রমণ করেছেন তার নিকট যেতে হবে। তিনিই দেখিয়ে ও বুঝিয়ে দিতে পারেন এ পথের সন্ধান । সায়্যিদিল মুরসালীন, আমাদের সর্দার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি দিক ছিলো: (১) তীর নুরুওয়াত (ওহি প্রাপ্তি) ও (২) ওলিআল্লাহ হওয়া । তিনি খাতামুল আমিয়া- সর্বশেষ নবী, নুবুওয়াতের সীল-মোহর। কিন্তু তার অপর দিক অর্থাৎ ওলিআল্লাহ হওয়া তার পরবর্তীদের মধ্যেও জারী থাকবে এবং আছে। কিয়ামত পর্যন্ত এ কথটি সত্য। অর্থাৎ তিনি পর্যন্ত তরীকতের সিলসিলা জারী থাকবে রোজ কিয়ামত পর্যন্ত। এই সিলসিলাকে পীর-দরবেশরা শাজারাহ [শাখা- প্রশাখাসর্বসব বৃক্ষ] বলে অভিহিত করেছেন। বর্তমান যামানায় এসে এ শাজারাহ ৪০ থেকে ৪৫ সংখ্যায় এসে পৌছেছে। সুতরাং যে কেহ হক্কানী কোন পীরের মুরীদ হবেন, তিনি এই বৃক্ষের সঙ্গে সম্পৃক্ত হলেন- আর ইলমে মা'রিফাতের উচ্চতর মাকামে আল্লাহর অনুগ্রহে আরোহণ করতে সমর্থ হলে শাজারাহর মধ্যে পরবর্তী নাম হবে তীরই- অর্থাৎ তিনিও তরীকতের খলিফা হওয়ার গৌরব অর্জন

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।