Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ ৩৮
📝 লেখা 📖 পিডিএফ

দি দিতে হবে- এটা তোর ছলনা মাত্র! ধন যতটুকু দরকার ততটুকুই যথেষ্ট । বেশী ধন মানুষকে গাফিল করে ফেলে । তার মধ্যে প্রবল করে দেয় গরিমা ইত্যাদি । এই স্তরে মানুষের মধ্যে ন্যায়নীতি ও যুক্তিতর্ক খুব একটা সবল থাকে না। এর ফলে মানুষ তার মনের আকাঙ্কা পূরণে সময় সময় বেআইনী ও গোণাহের কোনো পথে পা বাড়াতেও দ্বিধাবোধ করে না। সে পুরোদমে তার রাগ, বোকামী ইত্যাদি সব ধরনের খারাপ কার্যাবলীর বিকাশ ঘটায়। এসব থেকে বাচার জন্য আমাদেরকে সারা জীবন চেষ্টা-চালিয়ে যেতে হবে। কোন উপায়েই নফসে আম্মারার এসব কু-কর্মের প্রতি আনুগত্যতার মধ্যে ডুবে গেলে চলবে না। তবে এই বিরাট যুদ্ধে জয়-পরাজয় নির্ভর করে আমাদের চেষ্টার মাত্রার উপর । কিন্ত অপর কারোর ওয়াসিলা ও সাহায্য ছাড়া এই 'জিহাদে আকবর'-এ বিজয়ী হওরা সহজ ব্যাপার নয়। আপনি যদি কোনো কামিল পীরের মুরীদ হওয়ার সৌভাগ্য অর্জন করে থাকেন তাহলে নফসে আম্মারার এসব অনৈতিক, গ্বাইরুল্লাহর প্রতি আকৃষ্ট ছলনা থেকে বেঁচে থাকতে পারেন। তবে অবশ্যই আপনার মুর্শিদের প্রতিটি উপদেশ, ঘিকির-আযকারের সবক ইত্যাদি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শুধু মুরীদ নয়- মুরীদের মতো মুরীদ হতে হবে । করেছেন। শয়তান থেকে সে কোনো ক্রমেই কম দুশমন নয়। বাস্তবে নফসে আম্মারা হচ্ছে আমাদের সর্বাপেক্ষা নিকটের দুশমন । সে সর্বদা আমাদের সঙ্গী। তার কারণেই মানবাত্বা আমাদের চেতনার গভীরে নুকিয়ে থাকতে হচ্ছে। সেখানে পৌঁছার কেনো সুযোগই দিচ্ছে না শয়তান-রূগী এই নফসে আম্মারা। যেই মুহূর্তে কেউ কোনো কামিল পীরের নিকট বাইআতের উদ্যোগ গ্রহণ করে তখনই এই নফসে আম্মারা কানকথা শুরু করে দেয়: “এ পথে পাড়ি দেওয়ার মধ্যে তোমার কী ফায়দা থাকতে পারে? তুমি কি দেখতে পাচ্ছ না যে, যারা এপথে গিয়েছে তাদের সবাইকেই একদিন মৃত্যুবরণ করতে হয়েছে! তাদের

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।