Stations Of Ma'rifat মানাযিলে মা’রিফাত Engineer Azizul Bari
/ 38
📝 Text 📖 PDF

সাত স্তরের বর্ণনা প্রথম মনযিল ঃ নফসে আম্মারা ইতোমধ্যে আমরা নফসে আম্মারার সঙ্গে কিছুটা পরিচিত হয়েছি। এটা মানবের মধ্যে জীবাত্মার বিকাশ বলা চলে। এর একমাত্র কাজ হলো আমাদেরকে প্রভু সম্পর্কে গাফিল রাখা । তার থেকে দূরে সরানো । অথচ একই সময় নফসে আম্মারার জনক জীবাত্মা, বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডিউটি করে যাচ্ছে। যেমনঃ- দেহের নড়াচড়া, খাওয়া-পরা, ঘুমানো, পঞ্চ ইন্দরয়ের ক্রিয়া ইত্যাদি। নফসে আম্মারার এক শক্তিশালী সহযোগী বন্ধু আছে। তার এই সখার নাম শয়তান। সুতরাং একে নিয়ন্ত্রণ রাখা সবার জন্য অবশ্যকরণীয়। কারণ করে দিতে আমরা সক্ষম হই, তাহলে তাকেও অনেকটা দুর্বল করা হবে । এদেশে ইংরেজরা ক্ষমতা কুক্ষিগত করার একটা কৌশল এটেছিল। তা ছিলো, ডিভাইড এন্ড রোল'- অর্থাৎ ভাগ করে শাসন করো। তাদের এই পলিসি এতোই সফল হয়েছিল যে, আজো এই পলিসি কুফরী সকল শক্তি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সফলভাবে প্রয়োগ করে চলেছে। যা হোক নফসে আম্মারা ও শয়তাদের মধ্যকার জোটকে ভেঙ্গে দেওয়ার কিছু বিশেষ পদ্ধতি আছে। বেশী খাওয়া, বেশী পরা, যশ-খ্যাতি-ধনের আকাঙ্ঞকা, কাম-ক্রোধ ইত্যাদি বহু ধরনের খারাপ কাজের দিকে মানুষকে এই নফসে আম্মারাই ধাবিত করে থাকে। সুতরাং যখন এই নফস বলবে, বেশী খেলে আরাম পাবে তখন তাকে ধমক দিয়ে পাল্টা বলতে হবে, তোর এই কথাটি সঠিক নয়! বেশী খেলে মানুষ অলস হয়, শরীরে মাত্রাতিরিক্ত মেদ তৈরি হয়, ইবাদতে মন বসে না ইত্যাদি। সে যখন লোভ দেখাবে- অমুক অমুক ব্যক্তি বিরাট ধন-সম্পদের মালিক হওয়ায় এই করছে- সেই করছে। তুমি কেনো মালের মালিক হওয়ার চেষ্টা করছো না? জবাব

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.