২০ ৭. নফসে সাফিয়্যাহ [পবিত্র নিজ] 8 এটাই সর্বোচ্চ মানবিক অবস্থা। এ স্তরে উপনিত হলে মানুষ ইনসানে কামিলের (সর্বোস্ম মানবের) কাছাকাছি পৌঁছে যায়। সে আত্শুদ্ধির সর্বোচ্চ স্তরে উপনিত হয়। আমি নেই! আমি নেই! আমি চেতনাহীন, সর্বহারা! নিজীব, মরদেহ থেকে আলে কি কনো কোনো ইশারা? আত্মা তার বাসস্থানে ফিরে গেছে চিরতরে, সে চিরশাস্ত, চিরসন্তরণে রত মহাপ্রভুর প্রেমসায়রে। উপর্যুক্ত প্রতিটি মনযিল, মাকাম বা স্টেশন প্রত্যেক ত্যান্বেধী তরীকতপন্থীকে অবশ্যই পাড়ি দিতে হবে। এসব স্টেশন দীর্ঘ রেল ভ্রমণের মেইন স্টেশনসমূহের মতো । মনে করুন আপনি রেলপথে সিলেট থেকে ঢাকা যাত্রা করলেন। আপনি লকেল কিংবা আন্তঃনগর ট্রেনে যান- তাতে কিছু আসে যায় না- আপনার ট্রেনটি অবশ্যই মেইন ক'টি স্টেশনে থামবে । যেমন কুলাউড়া, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ভৈরব, টঙ্গি ইত্যাদি। আপনি যদি লকেল ট্রেনের যাত্রী হয়ে থাকেন তাহলে, এসব প্রধান স্টেশন ছাড়াও ছোট ছোট অনেকগুলো স্টেশনে ট্রেনখানা থামবে । আর আন্তঃনগর (স্পেশাল) ট্রেনে যাত্রা করলে শুধুমাত্র উপরোক্ত মেইন স্টেশনগুলোতে থামবে । তবে আসল কথা হলো, উভয় যাত্রাতেই প্রধান স্টেশনগুলো এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। ইলমে মা'রিফাতের ভ্রমণও ঠিক তদ্ধপ। এবার এসব স্টেশন বা স্তরের বর্ণনা বিস্তারিতভাবে লিখার প্রয়াস পাচ্ছি।
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.