ন -পত্ৰ ৫৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড কাফিরের জন্য স্বলন্ত জল্নি প্রন্ুত রেখেছি। (১৪) নভোমণ্ডল ও ভূমণ্ুলের রাজত্ব জাল্লাহ্রই । তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শান্তি দেন। তিনি ক্ষমাশীল, পরম মেহেরবান। তফসীরের সার-সংক্ষেপ যেসব মরুবাসী ( হুদায়বিয়া সফর থেকে ) পশ্চাতে রয়ে গেছে, (সফরে শরীক হয়নি ) তারা সত্বরই (যখন আপনি মদীনায় পৌছবেন ) আপনাকে (মিছামিছি) বলবে ( আমরা আপনার সাথে যাইনি কারণ ) আমরা আমাদের ধনসম্পদ ও পরিবার-পরিজনের কাজে ব্যস্ত ছিলাম। অতএব আমাদের জন্য (এই ত্রুটি ) মা্জনার দোয়া করুন। (এরপর আল্লাহ্ তা'আলা তাদের মিথ্যাচার প্রক্ষাশ করে বলেন £) তারা মুখে এমন কথা বলে, যা তাদের অন্তরে নেই । [ অতঃপর রসূলুল্লাহ্ (সা)-কে শিক্ষা দেওয়া হচ্ছে যে, তারা যখন আপনার কাছে এই ওষযর পেশ করে, তখন ] আপনি বলে দিন (প্রথমত এই ওযর সত্য হলেও আল্লাহ ও রসূলের অকাট্য নির্দেশের মুকাবিলায় তুচ্ছ ও বাতিল গণ্য হত। কেননা, আমি৷ জিজ্তাসা করি, ) আল্লাহ্ তোমাদের ক্ষতি অথবা উপকার করার ইচ্ছা করলে কে তার সামনে তোমাদের জন্য (উপকার স্কুতি ইত্যাদি ) কোন কিছুর ক্ষমতা রাখে? ( অর্থাৎ তোমাদের সত্তা অথবা তোমাদের ধন- দৌলত ও পরিবার-পরিজনের মধ্যে যে উপকার অথবা ক্ষতি তকদীরে অবধারিত হয়ে গেছে, তার খেলাফ করার ক্ষমতা কারও নেই । তবে শরীয়ত অনেক ক্ষেত্রে এই ধরনের আশংকার ওযর কবল করে অনুমতি দিয়েছে, যদি সেই ওযর বাস্তবে সত্য হয়। আলেচ্য প্রশ্নে শরীয়ত বাড়ী-ঘরের ব্যস্ততাকে গ্রহণযোগ্য ওযর সাব্যস্ত করেনি যদিও তা বাস্তবসম্মত হয়। দ্বিতীয়ত, তোমাদের পেশকৃত এই ওযর সত্যও নয়। তোমরা মনে কর যে, আমি এই মিথ্যা সম্পর্কে অবগত নই, কিন্তু সত্য এই যে, ) আল্লাহ, তা'আলা ( যিনি ) তোমাদের সব কাজকর্ম সম্পর্কে সম্যক অবগত (তিনি আমাকে ওহীর মাধ্যমে অবহিত করেছেন যে, তোমাদের অনুপস্থিতির কারণ তা নয়, যা তোমরা বর্ণনা করছ ) বরং ( আসল ক্ষারণ এই যে, ) তোমরা মনে করেছ যে, রসূল ও মু’মিনগণ কখনও তাঁদের বাড়ী-ঘরে ফিরে আসতে পারবেন না ( মুশরিকদের হাতে সবাই প্রাণ হারাবে ) এবং এই ধারণা তোমাদের মনেও খৃব সুখকর ছিল ( আল্লাহ ও রসূলের প্রতি শন তার কারণে এটা তোমাদের আস্তরিক কামনাও ছিল )। তোমরা মন্দ ধারণার বশবর্তী হয়েছিলে। তোমরা (এসব কুফরী ধারণার কারণে ) এক ধ্বংসম্খী সমপ্র- দায় ছিলে। ( এসব শাস্তির খবর স্তনে তোমরা এখনও ঈমানদার হয়ে গেলে ভাল, নতুবা ) মারা আল্লাহ্ ও তাঁর রসূলে বিশ্বাস করে না, আমি সেসব কাফিরের জন্য ক্রলস্ত অগ্নি প্রস্তুত করে রেখেছি। (মু'মিন ও অবিশ্বাসীদের জন্য এই আইন রচনার কারণে আশ্চর্যান্বিত হওয়া উচিত নয়, কেননা ) নভোমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ্্রই ৷: তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। ( কাফ্রির যদিও শাস্তির যোগ্য হয়, কিন্তু ) আল্লাহ ক্ষমা- শীল, পরম দয়ালু (কাজেই সেও খাটি মনে বিশ্রাস স্থাপন করলে তাকেও ক্ষমা করে দেন) । আনুষঙ্গিক জাতব্য বিষ উল্লিখিত বিষয়বস্ত সেসব মকরুবাসীর সাথে সম্পৃক্ত, যাদেরকে রসূলুল্লাহ্ (সা) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।