সচী-পত্র সূরা ফাঁতৃহ ৫৩ প্রত্যেক দিক দিয়ে রসূল (সা)-এর পূর্ণ আনুগত্যের পরীক্ষা হয়েছে। রসূল (সা) যখন জিহা- দের ডাক দিলেন এবং বায়'আত নিলেন তখন সবাই হাষ্টচিত্তে এগিয়ে এসে বায়'আত করল এবং জিহাদের জন্য তৈরী হল। এরপর যখন রহস্য ও উপযোগিতার পরিপ্রেক্ষিতে রসূল (সা) জিহাদ করতে নিষেধ করলেন, তখন সকল সাহাবী জিহাদের উদ্দীপনায় উদ্দীস্ত ও 'অস্থির হওয়া সত্তেও রসূল (সা)-এর আনুগত্যে মাথানত করে দিলেন এবং জিহাদ থেকে বিরত থাকেন। নভোমণ্ডল ও ভূমণগ্ুলের বাহিনীসমূহ (যেমন ফেরেশতা ও অন্যান্য স্বষ্টি জীব ) আল্লাহ্রই । তাই কাফিরদেরকে পর৷জিত করা ও ইসলামকে সমুনত করার জন্য তোমাদের জিহাদের প্রতি আল্লাহ্ তা'আলা মুখাপেক্ষী নন। তিনি ইচ্ছা করলে ফেরেশতাদের বাহিনী প্রেরণ করতে পারেন; যেমন বদর, আহযাব ও হনায্মনের যুদ্ধে তা প্রত্যক্ষ করা হয়েছে। এই বাহিনী প্রেরণ করাও মুসলমানদের সাহস রদ্ধি করার জন্য; নতুবা একজন ফেরেশতাই সবাইকে খতম করার জন্য যথেষ্ট । অতএব কাফিরদের সংখ্যাধিক্য দেখে জিহাদে যেতে তোমাদের ইতস্তত করা উচিত নয় এবং আল্লাহ্ ও রসূল (সা)-এর পক্ষ থেকে জিহাদ বর্জন করার আদেশ হলে তাতেও ইতস্তত করা সমীচীন নয়। জিহাদক্করণ ও জিহাদ বর্জনের ফলাফল ও পরিণাম আল্লাহ তা'আলাই বেশী জানেন। কেননা আল্লাহ, তা'আলা ( উপযো- গিতা সম্পর্কে) সর্বজ্ত, প্রক্তাময়, [ জিহাদকরণ উপযোগী হলে তার নির্দেশ দেন । তাই উভয় অবস্থায় মুসলমানদের ইচ্ছা-অনিচ্ছাকে রসূল (সা)-এর আদেশের অনুগত রাখা উচিত । এটা ঈমান বৃদ্ধির কারণ । অতঃপর ঈমান ব্দ্ধির ফলাফল বর্ণনা করা হচ্ছে £ ] এবং যাতে আল্লাহ্ ( এই আনুগত্যের বদৌলতে ) মুসলমান পুরুষ ও মুসলমান নারীদেরকে বেহেশতে প্রবেশ কঁ্লান, যার তলদেশে নদী প্রবাহিত । সেথায় তারা চিরকাল থাকবে। এবং যাতে (এই আনুগত্যের বদৌলতে ) তাদের পাপ মোচন করেন [ কেননা পাপ কর্ম থেকে তওবা এবং সৎ কর্ম সম্পাদন সবই রসূল (সা)-এর আনুগত্যের মধ্যে দাখিল, যা সমস্ত পাপ মোচনকারী ] এটা (অৰ্থাৎ যা উল্লেখ করা হল ) আল্লাহ্র কাছে মহা সাফল্য। ( এই আয়নাতে প্রথম মু’মিনদের অন্তরে শান্তি ও সহনশীলতা নাযিল করার নিয়ামত উল্লেখ করা হয়েছে। অতঃপর এই নিয়ামত রসূল (সা)-এর আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধির ক্রারণ হয়েছে এবং রসূল (সা)-এর আনুগত্য জামাতে প্রবেশ করার কারণ হয়েছে। সুতরাং এসব বিষয় মু’মিনদের অন্তরে প্রশান্তি নাযিল করারই ফল । অতঃপর এই প্রশান্তির ফল হিসাবেই মুনাফিকদের এ থেকে বঞ্চিত হওয়া এবং এই বঞ্চিত হওয়ার কারণে আষাবে পতিত হওয়ার কথা বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ এই প্রশান্তি মুসলমানদের অস্তরে নাযিল করেছেন এবং কাফিরদের অন্তরে নাযিল করেন নি ] যাতে আল্লাহ, তা'আলা কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীদেরকে (তাদের কুফরের কারণে ) শাস্তি দেন, যারা আল্লাহ র প্রতি কুধারণা পোষণ করে। ( এখানে পূর্বাপর বর্ণনাদৃষ্টে তাদের কুধারণা বোঝানো হয়েছে, যাদেরকে ওমরা করার জন্য মন্কার দিকে যাওয়ার দাওয়াত দেওয়া হয়েছিল । অতঃপর তারা অস্বীকার করে পরস্পরে একথা বলেছিল £ঃ তারা আমাদেরকে মক্কাবাসীদের সাথে যুদ্ধে জড়িত করতে চায় । তাদেরকে যেতে দাও । তারা জীবিত ফিরে আসতে পারবে না। এ ধরনের উক্তি' মুনাফিকদেরই হতে পারে। ব্যাপক অর্থের দিক দিয়ে সমস্ত কুফরী ও শিরকী বিশ্বাস এই কুধারণার অস্তর্ভূক্ত। অতএব, সব কাফির ও মুশরিকের জন্য এই শাস্তির সংবাদ যে, দুনিয়াতে ) তারা বিপর্যয়ে www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।