সচী-পত্র ৩৮ তফ্ষসীরে মা‘আরেফুল-কোরআন ॥ অঙ্টম খণ্ড সংখ্যা বেড়ে যায়। খায়বর বিজয়ের ফলে সমরোপকরণের দিক দিয়ে তারা অপরের উপর চাপ স্বষ্টি করার মত শক্তিশালী হয়ে যায়। এরপর কোরাইশদের পক্ষ থেকে যখন চুক্তি ভঙ্গ করা হল, তখন রসূলুল্লাহ (সা) দশ হাজার সাহাবী সমভিব্যাহারে মুকাবিলার জন্য রওনা হলেন। মৰ্ধাবাসীরা এতই ভীত হয়ে পড়ল যে, বেশি যুদ্ধও করতে হল না এবং তারা আনুগত্য স্বীকার করে নিল। যুদ্ধ যা হল, তা এতই সামান্য ও সীমাবদ্ধ ছিল যে, মন্ধা যুদ্ধের মাধ্যমে বিজিত হয়েছে, না সন্ধির মাধ্যমে --এ বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল । মোটকথা, এভাবে হুদায়বিয়ার সন্ধি বিজয়ের কারণ হয়ে গেছে।, তাই রূপক অর্থে এই সন্ধিকেই বিজয় বলে দেওয়া হয়েছে, যাতে মক্কা বিজয়ের ভবিষ্যদ্বাণীও আছে। অতঃপর এই বিজয়ের ধর্মীয় ও ইহলৌকিক ফলাফল ও বরকত বর্ণিত হচ্ছে যে, এই বিজয় এ কারণে হয়েছে ) যাতে দীন প্রচার ও দাওয়াতের ক্ষেত্রে ( আপনার প্রচেষ্টার ফলে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে, এর ফলে আপনার সওয়াব অনেক বেড়ে যায় এবং অধিক সওয়াব ও নৈকট্যের বরকতে ) আল্লাহ্ আপনার সব অতীত ও ভবিষ্যত শ্ুটিসমূহ ক্ষমা করে দেন এবং আপনার প্রতি তার নিয়ামতসমূহ (যেমন নবুওয়ত দান, কোরআন দান, জ্ঞান দান ও . ব্্মের সওয়াব দান ) পূর্ণ করেন, ( এভাবে যে, আপনার সওয়াব ও নৈকট্য আরও ব্দ্ধি পাবে। এই দুইটি নিয়ামত পরকাল সম্পর্কিত । আরও দুইটি নিয়ামত ইহলৌকিক আছে। তা এই যে) আপনাকে ( নির্বিম্নে ধর্মের ) সরল পথে পরিচালিত করেন (আপনি সরল পথে চলেন -_-এটা যদিও পূৰ্ব থেকে নিশ্চিত; কিন্তু এতে কাফিরদের পক্ষ থেকে বাধা-বিপত্তি সৃষ্টি করা হত। এখন এই বাধা থাকবে না)। এবং (অপর ইহলৌকিক নিয়ামত এই যে ) আল্লাহ্ আপনাকে এমন বিজয় দান করেন, যাতে শক্তিহ্ শক্তি থাকে। [ অর্থাৎ যার পর আপনাকে কারো সামনে মাথা নত করতে না হয়। সেমতে তাই হয়েছে। সমস্ত আরব উপদ্বীপ রসূলু- ল্লাহ্ (সা)-এর করতলগত হয়ে যায় ]। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় অধিকাংশ সাহাবী, তাবেয়ী ও তফসীরবিদের মতে সূরা ফাত্হ ষষ্ঠ হিজরীতে অবতীর্ণ হয়, যখন রসূলুল্লাহ (সা) ওমরার উদ্দেশ্যে সাহাবায়ে-কিরামকে সাথে নিয়ে মক্কা মোকার- রমা তশরীফ্ষ নিয়ে যান এবং হেরেমের সমিকটে হদায়বিয়া নামক স্থানে পৌছে অবস্থান গ্রহণ করেন। মক্কার কাফিররা তাঁকে মক্কা প্রবেশে বাধা দান করে। অতঃপর তারা এই শর্তে সন্ধি করতে সম্মত হয় যে, এ বছর তিনি মদীমায় ফিরে যাবেন এবং পরবর্তী বছর এই ওমর্বার কাযা করবেন। সাহাবায়ে কিরামের মধ্য অনেকেই বিশেষত, হযরত ফারূকে আষযম (রা), এ ধরনের সন্ধি করতে অসম্মত ছিলেন। কিন্তু রসূলুল্লাহ (সা) আল্লাহ্র ইঙ্গিতে এই সন্ধিকে পরিণামে মুসলমানদের জন্য সাফল্যের উপায় মনে করে গ্রহণ করে নেন । সন্ধির বিবরণ পরে বর্ণিত হবে। রসূলুল্লাহ্ (সা) যখন ওমরার ইহ্রাম খুলে হুদায়বিয়া থেকে ফেরত রওনা হলেন, তখন পথিমধ্যে এই পূর্ণ সূরা অবতীর্ণ হয়। এতে বলা হয়েছে যে, রসুলুল্লহি (সা)-র স্বপ্ন সত্য এবং অবশ্যই বাস্তব রূপ লাড করবে। কিন্তু তার সময় এখনও হয়নি। পরে মক্কা বিজয়ের সময় এই স্বপ্ন বাস্তব রাপ লাভ করে। এই সন্ধি প্রকৃত- পক্ষে মক্কা বিজয়ের কারণ হয়েছিল। তাই একে প্রকাশ্য বিজয়’ বলে ব্যক্ত করা হয়েছে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।