সি পত্ৰ ৩০ তফসীরে মা'আরেফুল-কোরআন ।। অষ্টম খণ্ড ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্য সৎ (অর্থাৎ ধর্মের ) পথ ( যুক্তি-প্রযাণের মাধ্যমে মুশরিক- দের জন্য. ও ইতিহাসগত প্রমাণাদির মাধ্যমে কিতাবধায়ীদের জন্য ) ব্যক্ত হওয়ার পর রসূল (সা)-এর বিরোধিতা করে, তারা আল্লাহ্র ( অর্থাৎ আল্লাহ্র ধর্মের ) কোনই ক্ষতি করতে পারবে না (বরং এই ধর্ম সর্বাবস্থায় পূর্ণতা লাভ করবে। সেমতে তাই হয়েছে ) এবং আল্লাহ্ তা'আলা তাদের প্রচেষ্টাকে ( যা সত্য ধর্ম মিটানোর জন্য তারা করছে ) নস্যাৎ করে দেবেন । হে বিশ্বাসিগণ! তোমরা আল্লাহ্র আনুগত্য কর এবং [ যেহেত্ রসূল (সা) আল্লাহ্রই বিধান বর্ণনা করেন--বিশেষ করে ওহীর মাধ্যমে বণিত বিধান হোক অথবা ওহী বণিত সামন্রিক বিধির আওতাভুক্ত বিধান হোক-_তাই ] রসূল (সা)-এর (ও) আনুগত্য কর এবং (কাফির- দের ন্যায় আল্লাহ্ ও রসূলের বিরোধিতা করে ) নিজেদের কর্ম বিনষ্ট করো না। ( এর বিবরণ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ে আসবে)। নিশ্চয় যারা কাফির এবং আল্লাহ্র পথ [থকে মানুষকে ফিরিয়ে রাখে, অতঃপর কাফির অবস্থায়ই মারা যায়, আল্লাহ্ কখনই তাদেরকে ক্ষমা করবেন না। (ক্ষমা না করার জন্য কুফরের সাথে আল্লাহ্র পথ থেকে ফিরিয়ে রাখা শর্ত নয়; বরং শুধু মৃত্যু পর্যন্ত কাফির থাকারই এটা প্রতিক্রিয়া। কিন্তু অধিক ভৎ”সনার জন্য এই বাস্তব ক্ৰথাটি সংযুক্ত করা হয়েছে যে, তখনকার কাফির সরদারদের মধ্যে এই দোষটিও বিদ্যমান ছিল। যখন জানা গেল যে, মুসলমানরা আল্লাহ্র প্রিয় এবং কাফিররা-অপ্রিয়, তখন হে মুসলমানগণ ) তোমরা ( কাফিরদের মুকাবিলায় ) হীনবল হয়ো না এবং ( হীনবল হয়ে তাদেরকে ) সন্ধির আহ্বান জানিও না, তোমরাই প্রবল হবে (এবং তারা পরাভূত হবে। কেননা, তোমরা প্রিয় ও তারা অপ্রিয় )। আল্লাহ্ তোমাদের সাথে আছেন ( এটা তোমাদের পার্থিব সাফল্য এবং পরকালে এই সাফল্য হবে যে) তিনি তোমাদের কর্মকে ( অর্থাৎ কর্মের সওয়াবকে ) হ্রাস করবেন না। ( প্রটা হচ্ছে জিহাদের উৎসাহ প্রদান । অতঃপর দুনিয়ার ক্ষণ্তঙ্ুরতা উল্লেখ করে জিহাদের উৎসাহ এবং আল্লাহ্র পথে ব্যয় করার ডূমিকা প্রদান করা হচ্ছে ) পার্ধিব জীবন তো কেবল খেলাধূলা । (এঁতে' যদি নিজের উপক্ষারের জন্য জান ও মালকে বাঁচিয়ে রাখতে চাও, তবে এই উপকারই কয়দিনের এবং এর সারমর্মই কি? ) যদি তোমরা বিশ্বাসী হও এবং সংযম অবলম্বন কর, (এতে জান ও মালের বিনিময়ে জিহাদও এসে গেছে) তবে আল্লাহ্ নিজের কাছ থেকে তোমাদের উপকার করবেন এডাবে যে তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং (তোমাদের কাছে কোন উপকার প্রত্যাশা করবেন না। সেমতে ) তিনি তোমাদের কাছে তোমাদের ধনসম্পদ (ও যা প্রাণের তুলনায় সহজ নিজের উপকারের জন্য) চাইবেন না, (যা দেওয়া সহজ তাই যখন চাইবেন না, তখন যা দেওয়া কঠিন তা কিরাপে চাইবেন? বলা বাহল্য, আমাদের জান ও মাল খরচ করলে আল্লাহ্ SF AJr3e তা'আলার কোন উপকার হয় না এবং তা সম্ভবও নয়। যেমন আল্লাহ্ বলেন ঃ Let af ERAS Td {*৮৪ 3 9 সেমতে ) যদি ( গরীক্ষাস্বরাপ ) তিনি তোমাদের কাছে ধনসম্পদ চান, অতঃপর তোমাদেরকে অতিষ্ঠ করেন ( অর্থাৎ সমুদয় ধনসম্পদ চান ), তবে তোমরা ( অর্থাৎ তোমা- দের অধিকাংশ লোক ) কাপণ্য করবে ( অর্থাৎ দিতে চাইবে না, তখন আল্লাহ্ তা'আলা www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।