তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 8
/ ৯২৪
📝 লেখা 📖 পিডিএফ

ন -পত্ৰ ২২৪ তফসীরে মা*আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড তফসাীরের সার-সংক্ষেপ তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল (অর্থাৎ তারা নূহের প্রতি মিথ্যা- রোপ করেছিল এবং ) বলেছিল £ এ তো উল্মাদ! (তারা কেবল একথা বলেই ক্ষান্ত হয়নি বরং একটি অনর্থক কাজও করেছিল, অর্থাৎ ) তারা নৃহ (আ)-কে হুমকি প্রদর্শন করেছিল। ATA G eA IAS rr AP ABA (সূরা শোয়ারায় এর উল্লেখ আছেঃ ENS TEE nd < hh Bund dE pd A A) তে" 95)-অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বলল ঃ আমি অপারক, ("আমি এদের মুকাবিলা করতে পারি না ) অতএব আপনিই ( তাদের ) প্রতিশোধ গ্রহণ করুন । (অৰ্থাৎ PRS ddd w তাদেরকে ধ্বংস করে দিন। যেমন অন্য আয়াতে আছেঃ SH) BY) LBA pests Ho ) অতঃপর আমি প্রবল বারিবর্ষণের মাধ্যমে তাদের উপর আকাশের দ্বার খুলে দিলাম এবং ভূমি থেকে জারি করলাম প্রস্বণ। অতঃপর (আকাশ ও যমীনের) সব পানি মিলিত হল এক পরিকল্পিত কাজে (অর্থাৎ কাফিরদের ধ্বংস সাধনে । উভয় পানি মিলিত হয়ে প্লাবন বৃদ্ধি করল এবং তাতে সবাই নিমজ্জিত হল )। আমি নূহ (আ)-কে (প্লাবন থেকে বাঁচানোর জন্য ) আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নিমিত জলযানে, যা আমারই তত্ত্বাবধানে ( পানির উপর ) ভেসে চলত । ( মু’মিনগণও তার সাথে ছিল )। এটাই তাঁর পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাঁকে প্রত্যাখ্যান করা হয়েছিল। [ অর্থাৎ নৃহ (আ)। রসূল ও আল্লাহ্র অধিকার ওতপ্রোতভাবে জড়িত । তাই এতে কুফরও দাখিল আছে। অতএব কুষ্ণরের কারণে নিমজ্জিত করা হয়নি-__এরূপ সন্দেহ করার অব- কাশ রইল না ]। আমি এই ঘটনাকে শিক্ষার জন্য ( কাহিনী ও কিংবদনস্তীতে ) রেখে দিয়েছি । অতএব কোন উপদেশ শগ্রহণক্কারী আছে কি? (দেখ) আমার শাস্তি ও সতর্কবাণী ক্ষেমন কঠোর ছিল। আমি ( এমন এমন কাহিনী সম্বলিত ) কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। (সাধারণত সবার জন্য, কারণ এর বর্ণনাভঙ্গি সুস্পষ্ট এবং বিশেষত আরবদের জন্য, কারণ এটা আরবী ভাষায় )। অতএব (কোরআনে এসব উপদেশের বিষয়- বস্তু দেখে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি? ( অর্থাৎ এসব কাহিনী দেখে বিশেষভাবে কাফিরদের সতর্ক হওয়া উচিত )। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় e IA GIAIAT J }12 ৩7:54 75)! এর শাব্দিক অর্থ হুমকি প্রদর্শন করা হল। উদ্দেশ্য এই যে, তারা নূহ (আ)-কে পাগলও বলল এবং তাঁকে হুমকি প্রদর্শন করে রিসালতের কর্তব্য পালন থেকে বিরতও রাখতে চাইল । অন্য এক আয়াতে আছে যে, তারা নূহ (আ)-কে www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।