তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 8
/ ৯২৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্র ২২০ তফসীরে মা*আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড একটি দলীল চন্দ্র বিদীর্ণ হওয়ার মো'জেযা আলোচিত হয়েছে । কেননা, কিয়ামতের বিপুল সংখ্যক আলামতের মধ্যে সর্ব্হৎ আলামত হচ্ছে খোদ শেষ নবী মুহাম্মদ (সা)- এর নবুয়ত । এক হাদীসে তিনি বলেনঃ আমার আগমন ও কিয়ামত হাতের দুই অঙ্গ- লির ন্যায় অঙ্গাঙ্গিডাবে জড়িত । আরও কতিপয় হাদীসে এই নৈকচটোর বিষয়বস্তু বণিত হয়েছে। এমনিভাবে রসূলুল্পাহ্‌ (সা)-র মো‘জেযা হিসাবে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে যাওয়াও কিয়ামতের একটি বড় আলামত । এছাড়া এ মো‘জেযাটি আরও এক দিক দিয়ে কিয়ামতের আলামত। তা এই যে,চন্দ্র যেমন আল্লাহ্‌র কুদরতে দুই খণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল, তেমনিভাবে কিয়ামতে সমগ্র গ্রহ-উপগ্রহের খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়া কোন অসম্ভব ব্যাপার নয়। চন্দ্র বিদীর্ণ হওয়ার মো'জেযা £ মঙন্ধার কাফিররা রসূলুল্লাহ, (সা)-র কাছে তাঁর রিসালতের স্বপক্ষে কোন নিদর্শন চাইলে আল্লাহ্‌ তা'আলা তার সত্যতার প্রমাণ হিসাবে চন্দ্র বিদীর্ণ হওয়ার মো'জেযা প্রকাশ করেন। এই মো'জেযার প্রমাণ কোরআন পাকের JAA GVA JR GFS I আয়াতে আছে এবং অনেক সহীহ হাদীসেও আছে । এসব হাদীস সাহাবায়ে কিরামের একটি বিরাট দলের রেওয়ায়েতক্রমে বণিত আছে । তাদের মধ্যে রয়েছেন হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ, আবদুল্লাহ্‌ ইবনে ওমর ও জুবায়ের ইবনে মৃতইম, ইবনে আব্বাস, আমাস ইবনে মালেক (রা) প্রমুখ । হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ একথাও বর্ণনা করেন যে, তিনি তখন অকুস্থলে উপস্থিত ছিলেন এবং মো'জেযা স্বচক্ষে প্রত্যক্ষ করে- ছেন। ইমাম তাহাভী (র) ও ইবনে কাসীর এই মো'জেযা সম্পক্ষিত সকল রেওয়ায়েতকে ‘মৃতাওয়াতির’ বলেছেন। তাই এই মো‘জেযার বাস্তবতা অকাট্যরূপে প্রমাণিত ৷ ঘটনার সার-সংক্ষেপ এই যে, রসূলুল্লাহ, (সা) মঙ্কার মিনা নামক স্থানে উপস্থিত ছিলেন। তখন মুশরিকরা তাঁর কাছে নবুয়তের নিদর্শন চাইল। তখন ছিল চন্দ্রোজ্জল রাত্রি । আল্লাহ তা'আলা এই সুস্পষ্ট অলৌকিক ঘটনা দেখিয়ে দিলেন যে, চন্দ্র দ্বিখণঙিত হয়ে এক খণ্ড পূর্বদিকে ও অপর খণ্ড পশ্চিমদিকে চলে গেল এবং উভয় খণ্ডের মাঝখানে পাহাড় অস্তরাল হয়ে গেল। রসূলুন্পাহ (সা) উপস্থিত সবাইকে বললেন £ দেখ এবং সাক্ষ্য দাও। সবাই যখন পরিদ্ধাররূপে এই মো‘জেযা দেখে নিল, তখন চন্দ্রের উভয় খণ্ড পুনরায় একপ্রিত হয়ে গেল । কোম চক্ষ্গ্নান ব্যক্তির পক্ষে এই সুস্পষ্ট মো‘জেযা অস্বীকার করা সম্ভবপর ছিল না, কিন্তু মুশরিকরা বলতে লাগল £ মুহাম্মদ সারা বিশ্বের মানুষকে যাদু করতে পারবে না। অতএব, বিভিন্ন স্থান থেকে আগত লোকদের অপেক্ষা কর। তারা কি বলে শুনে নাও। এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তক মুশরিকদেরকে তারা ডিক্তাসাবাদ করল। তারা সবাই চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছে বলে স্বীকার করল । কোন কোন রেওয়ায়েতে আছে, মক্কায় এই মো'জেযা দুইবার সংঘটিত হয়। কিন্তু সহীহ্‌ রেওয়ায্নেতসমূহে একবারেরই প্রমাণ পাওয়া যায়। ---( বয়ানুল-কোরআন ) এ সম্পকিত কয়েকটি রেওয়ায়েত ইবনে কাসীর থেকে নিম্নে উদ্ধৃত করা হলঃ হযরত আনাস ইবনে মালেক (রা) বর্ণনা করেন $ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।