তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 8
/ ৯২৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা ্‌ করা কথা উল্লেখ না করার কারণ এই যে, আরবের যুদ্ধবন্দীদেরকে দাসে পরিণত করার অনুমতি নেই এবং পঙ্গু ইত্যাদি লোকের হত্যাও জায়েয নয়। এতদ্বাতীত হত্যার কথা পূর্বে উল্লেখও করা হয়েছে।---( তফসীরে কবীর, ৭ম খণ্ড, পৃষ্ঠা ৫০৮ ) দ্বিতীয় কথা এই যে, হত্যা করা ও দাসে পরিণত করার বৈধতা সুবিদিত ও সুপরিজ্ঞাত ছিল। সবাই জানত যে, এই উভয় ব্যবস্থাই বৈধ। এর বিপরীতে মুক্ত করে দেওয়ার বিষয়টি বদর যুদ্ধের সময় রহিত করে দেওয়া হয়েছিল। এখন এহ্থলে মুত্ত' ছেড়ে দেওয়ার অনুমতি দান করাই উদ্দেশ্য ছিল। তাই এরই দুই প্রকার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মুক্তি পণ ব্যতিরেকে ছেড়ে দেওয়া এবং মুগ্তি'পণ নিয়ে ছেড়ে দেওয়া। যেসব বাবস্থা পূর্ব থেকেই বৈধ ছিল সেগুলোকে এস্থলে বর্ণনা করার প্রয়োজন ছিল না। তাই আলোচ্য আয়াতসমূহে সে ‘সম্পর্কে কিছু বলা হয়নি । কাজেই এসব আয়াতদৃঙ্টে একথা বলা কিছুতেই ঠিক নয় যে, এসব আগ্নাত অবতীর্ণ হওয়ার পর হত্যা অথবা দাসে পরিণত করার বিধান রহিত হয়ে গেছে। যদি দাসে পরিণত করার বিধান রহিতই হয়ে যেত, তবে কোরআন ও হাদীসের এক না এক জায়গায় এর নিষেধাজ্তা উল্লিখিত হত। যদি আলোচ্য আয়াতই নিষেধাজ্তার স্থলাভিষিক্ত হত তবে রসূলল্লাহ (সা) ও তাঁর পর কোরআন ও হাদীসের অকৃত্রিম ভত্তু সাহাবায়ে কিরাম অসংখ্য যুদ্ধবন্দীদের কেন.দাসে পরিণত করেছেন? হাদীস ও ইতিহাসে দাসে পরিণত করার কথা এত অধিক পরিমাধে ও পরম্পরা সহকারে বর্ণিত হয়েছে যে, তা অস্বীকার করা ধৃষ্টতা বৈ কিছুই নয়। এখন প্রন্ন থেকে যায় যে, ইসলাম মানবাধিকারের সর্বববহৎ সংরক্ষক হয়ে দাসত্বের অনুমতি কিরূপে দিল? প্রকৃতপক্ষে ইসলামের বৈধক্বৃত দাসত্বকে জগতে অন্যান্য ধর্ম ও জাতির দাসত্বের অনুরূপ মনে করে নেওয়ার কারণেই এই প্রশ্ন দেখা দিয়েছে। অথচ ইসলাম দাসদেরকে যেসব অগ্নিকার দান করেছে এবং সমাজে তাদেরকে যে মর্যাদা দিয়েছে এরপর তারা কেবল নামেই দাস রয়ে গেছে। নতুবা তারা প্রকৃতপক্ষে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিষয়টির স্বরূপ ও প্রাণ দৃষ্টির সামনে তুলে ধরলে দেখা যায় যে, অনেক অবস্থায় যুদ্ধবন্দীদের: সাথে এর চাইতে উত্তম ব্যবহার সম্ভবপর নয়। পাশ্চাত্যের খ্যাতনামা প্রাচ্য শিক্তাবিশারদ মসিও পোস্তাও লিবান তদীয় ‘আরবের তমদ্দুন' প্রন্থে লিখেন $ “বিগত প্ৰিশ বছর সময়ের মধ্যে লিখিত আমেরিকান এতিহা পাঠে অভ্যস্ত কোন ইউরোপীয় ব্যক্তির সামনে স্বদি ‘দাস’ শব্দটি উচ্চারণ করা হয় তবে তার মানসপটে এমন মিসকীনদের চিন্ত ভেসে উঠে, যাদেরকে শিকল দ্বারা আচ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে, গলায় ' বেড়ী পরানো হয়েছে এবং বেত মেরে মেরে হাকানো হচ্ছে। তাদের খোরাক প্রাণটা কোনরূপ দেহে আটকে রাখার জন্যও যথেষ্ট নয়। বসবাসের জন্য অন্ধফারময় বাক ছাড়া তারা আর কিছুই পায় না। আমি এখানে এ সম্পর্কে কিছু বলতে চাই না যে, এই তিন কতটুকু সঠিক এবং ইংরেজরা কয়েক বছরের মধ্যে আমেরিকায় যা কিছু করেছে তা এই চিত্রের অনুরাপ কি না।’ - -- কিন্ত এটা নিশ্চিত সত্য যে, মুসলমানদের কাছে দাসের যে চিন তা খৃস্টানদের চিন্ত থেকে সম্পূর্ণ তিম্ন। ( ফরীদ ওয়াজদী প্রণীত দায়রা মা‘আরেফুল কোরআন থেকে উদ্ববৃত। (8রঘ খণ্ড, পৃষ্ঠা ১৭৯ ) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।