= চি পত্ৰ ১৮৪ তফসীরে মা'আরেফুল কোরআন ৷ অঙ্টম খণ্ড পূর্ণ পরিচয় দান করাই আসল লক্ষ্য ছিল। এতদসত্বেও পরিচয়ে অধিক সহায়ক হবে বিবেচনা করেই সম্ভবত 'তখন প্রত্যাদেশ করা হয়েছিল। কেননা জিবরাঈল (আ) আসল আৰ্কৃতিতে থাকার কারণে এ সময়কার ওহী যে আল্লাহ্র পক্ষ থেকে, তা অকাট্য ও সুনিশ্চিত। মানবাকৃতিতে থাকা অবস্থায় অন্য সময়ের ওহীকে যখন রস্লুল্লাহ্ (সা) একই রূপ দেখবেন, তখন তাঁর এই বিশ্বাস আরও জোরদার হবে যে, উভয় অবস্থায় ওহী নিয়ে আগমনকারী ফেরেশতা একই । উদাহরণত কোন ব্যক্তির কণ্ঠস্বর ও কথার ভঙ্গি জানা থাকলে যদি কোন সময় সে আক্বৃতি পরিবর্তন করেও কথা বলে, তবে পরিক্ষার চেনা যায়। অতঃপর এই দেখা সম্পকিত এক প্রশ্নের জওয়াব দেওয়া হচ্ছে। প্রশ্ন এই যে, আসল আকৃতিতে দেখা সত্ত্বেও অস্তঃকরণের অনুভূতি ও উপলব্ধিতে স্রান্তি হওয়ার আশংকা রয়েছে। অনুভূতিতে এরূপ ভ্রান্তি হওয়া বিরল নয় । সঠিক অনুভূতির মালিক হওয়া সত্ত্বেও পাগল ব্যক্তি মাঝে মাঝে পরিচিত জনকেও চিনতে ভুল করে । সূতরাং রসূলুল্লাহ (সা)-র এই দেখা বিশুদ্ধ ছিল কি না, তা-ই প্রন্ন। জওয়াব এই যে, এই দেখা বিশুদ্ধ ছিল। কেননা, এই দেখার সময় ] রসূলের অন্তর দেখা বস্তুর ব্যাপারে মিথ্যা বলেনি । (প্রমাণ এই যে, এ জাতীয় সম্ভাবনাকে আমল দিলে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহের উপর থেকে আস্থা উঠে যাবে। ফলে সমগ্র বিশ্বের কাজ-কারবার অচল হয়ে যাবে । হ্যা, যদি অনুভবকারী ব্যক্তির ক্তান- বুদ্ধি ছূটিযু্ত হয়, তবে তার ক্ষেত্রে অস্তরগত ভ্রান্তির আশংকাকে আমল দেওয়া যায়। রস্ল- ল্লাহ্ (সা)-র জ্তান-বুদ্ধি যে ত্রটিযুত্ত' ছিল না এবং তিনি যে মেধাবী ও দৃরদৃষ্টিসম্পন্ন ছিলেন, তা সুবিদিত ও প্রত্যক্ষ । এই বলিষ্ঠ যুক্তি-প্রমাণ সত্ত্বেও বিপক্ষ দল বিতর্ক ও বাদানুবাদে বিরত হত না। তাই অতঃপর বিক্ময়ের ভঙ্গিতে বলা হচ্ছে যে, তোমরা যখন পরিচয় ও দেখার সন্তোষজনক প্রয়াণ শুনে নিলে, তখন ) তোমরা কি তার (অর্থাৎ রসূলের ) সাথেসে বিষয়ে বিতর্ক করবে, যা সে দেখেছে? (অর্থাৎ মানুষের জানা অনুভূত বিষয়সমূহের মধ্যে ইন্দ্রিয়প্রাহ্য বিষয়সমূহ সন্দেহ ও সংশয়ের উধ্বে থাকে। সর্বনাশের কথা এই যে, তোমরা এসব বিষয়েও বিরোধ কর। এভাবে তো তোমাদের নিজেদের ইন্দরিয়গ্রাহ্য বিষয়- সমূহেও হাজারো সন্দেহ থাকতে পারে। তোমরা যদি এই অমূলক ধারণা কর যে, এক- বার দেখেই কোন বস্তুর পরিচয় কিভাবে হতে পারে তবে এর জওয়াব এই যে, যদি মেনে নেওয়া হয় যে, পরিচয়ের জন্য বারবার দেখাই জরুরী, তবে) তিনি (অর্থাৎ রসূল ) তাকে আরেকবার ও (আসল আক্বৃতিতে ) দেখেছিলেন। (সুতরাং তোমাদের সেই ধারণাও দূর হয়ে গেল। দুবার একই রূপ দেখার কারণে পূর্ণরপে নিদিষ্ট হয়ে গেছে যে, সে-ই জিবরাঈল । অতঃপর আরেকবার দেখার স্থান বর্ণনা করা হচ্ছে যে, মিরাজের রান্লিতে দেখেছেন) সিদরাতুল-মুস্তাহার নিকটে । ( বদরিকা বৃক্ষকে সিদরা বলা হয় এবং মুস্তাহার অর্থ শেষ প্রান্ত । হাদীসে বণিত হয়েছেঃ এটা সপ্তম আকৰুশে অবস্থিত একটা বদরিকা বক্ষ । উ্ধ্ব জগৎ থেকে যেসব বিধি-বিধান ও রিযিক ইত্যাদি অবতীর্ণ হয়, সেগুলো প্রথমে সিদরাতুল-মুস্তাহায় পৌছে, অতঃপর সেখান থেকে ফেরেশতারা পৃথিবীতে আনয়ন করে। এমনিভাবে পৃথিবী থেকে যেসব আমল ও কাজকর্ম উধর্ব জগতে আরোহণ করে সেগুলোও প্রথমে সিদরাতুল-মুস্তাহায়্ পৌছে। অতঃপর সেখান থেকে উপরে নিয়ে যাওয়া হয়। কাজেই সিদরাতুল-মুস্তাহা ডাকঘরের অনুরূপ, যেখান থেকে চিঠিপন্জের আগমন-নির্গমন www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।