স্চী-পত্ৰ (সাত ) সপ্তম খণ্ডের প্রথম সংস্করণে যে সামান্য কিছু ক্রটি-বিচ্যুতি ছিল, সেগুলোর প্রতি বেশ কয়েকজন সহৃদয় পাঠক পত্র মারফত আমার দৃষ্টি আকর্ষণ করে বর্তমান সংস্করণে সে সব ক্রটি সংশোধন করার ব্যাপারে সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞচিত্তে তীদের সে খণ স্বীকার করে দোয়া করি, আল্পাহ পাক যেন তাঁদের এ সহৃদয়তাটুকুর যোগ্য প্রতিফলন দান করেন। প্রথম সংস্করণের ভূমিকায় উল্লেখ করা হয়েছিল যে, মা'আরেফুল কোরআন অনুবাদের পরিকল্পনা ও তা দ্রচ্ত বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামিক ফাউণ্ডেশনের পূর্ববর্তী দু’জন মহাপরিচালক যথাক্রমে জনাব আ.জ.ম. শামসুল আলম ও জনাব আবুল ফায়েদ মুহাম্মদ ইয়াহ্ইয়া ও সচিব জনাব মোঃ সাদেকুদ্দিন এবং প্রকাশনা পরিচালক জনাব অধ্যাপক আবদুল গফুরের নিষ্ঠা ও আধহ ছিল 'অসাধারণ। পরবর্তী সংস্করণগুলি দ্রুত প্রকাশের ক্ষেত্রে বর্তমান মহাপরিচালক জনাব এম. সোবহান, সচিব জনাব ফিরোজ আহমদ আখতার, প্রকাশনা পরিচালক অধ্যাপক আবদুল গফুর ও উপ-পরিচালক জনাব লুতুফুল হকের নিষ্ঠাপূর্ণ আধহ স্বরণ করার মত। এ খণ্ডটির অনুবাদের কপি প্রস্তুত, অনূদিত কপি নিরীক্ষা ও মুদ্রণ কর্মে আন্তরিক সহযোগিতা প্রদান করেছিলেন যথাক্রমে জনাব মাওলানা আবদুল আজীজ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব ও ঢাকা আলীয়া মাদরাসার তদানীন্তন হেড মাওলানা জনাব মাওলানা উবায়দুল হক জালালাবাদী। এঁদের সবার প্রতিই আমি খণী। আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে স্ব স্ব শ্রমের যোগ্য পুরস্কার দান করবেন বলে আমি বিশ্বাস করি। সহৃদয়, পাঠকদের দোআ প্রার্থনা করি, যেন মহান আল্লাহ বাংলা ভাষায় প্রকাশিত এ সর্ববৃহৎ তফসীর খন্থটির অবশিষ্ট সব কয়টি খণ্ডের সংশোধিত পরবর্তী _ সংস্করণ প্রকাশ করার তওফীক দান করেন। আমীন!! বিনয়াবনত তাঃ ২রা যিলকদ মুহিউদ্দীন খান ১৪০৭ হিঃ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।