সচী-পত্র ৫৪ তফসীরে মা'আরেফ্ুল-কোরআন ৷ সপ্তম থণ্ড ও নির্বদ্ধিতাবশত একথা মনে কর যে, মৃত্যু আপনা-আপনিই সংঘটিত হয়। কিন্ত ব্যাপার এমনটি নয়--বরং আল্লাহ্ পাকের নিকটে তোমাদের মৃত্যুর একু নির্দিষ্ট ক্ষণ রয়েছে । এ সম্পর্কে ফেরেশতাদের মাধ্যমে এক বিশেষ ব্যবস্থাপনাও নির্ধারিত রয়েছে। সেক্ষেন্তে আজরাঈল (আ)-এর ভূমিকাই সর্বাধিক উল্লেখযোগ্য । সমস্ত প্রাণীজঙগ্রতের মৃত্যু ভার উপর ন্যস্ত, যে ব্যক্তির মৃত্যু যখন এবং যে স্থান নির্ধারিত রয়েছে ঠিক সে সময়েই তিনি.তার প্রাণ বিয়োগ ঘটাবেন। আলোচ্য আয়াতে এর বর্ণনাই রয়েছে। এখানে ৩ ৪)! 1৮ এক বচনে বর্ণনা করা হয়েছে এবং অপর এক আয়াতে রয়েছে 37 I-A dedi HALT te pS ওঠা অর্থাৎ ফেরেশতাগণ যাদের প্রাণ বিয়োগ ঘটায়--এখানে &(০ বহুবচনের শব্দ ব্যবহৃত হয়েছে। এতে এ ইঙ্গিত রয়েছে যে, আজরাঈল (আ) একাকী এ কাজ সম্পন্ন করেন না--বহু ফেরেশতা তাঁর অধীনে এ কাজে অংশগ্রহণ করেন। আত্মবিয়োগ ও মালাকুল মউত সম্পকে কিছু বিশ্লেষণ £ প্রখ্যাত মুফাস্সির মুজাহিদ বলেন, মালাকুল মউতের সম্মুখে গোটা বিশ্ব কোন ব্যক্তির সম্মুখে রক্ষিত বিভিন্ন খাবার -সামন্রীপূর্ণ একটা থালার ন্যায়__তিনি যাকে চান তুলে নেন। বিষয়টি এক “‘মারফ্্’ হাদীসেও. আছে (ইমাম কুরতুবী ‘তাষকিরা’তে ইহা বর্ণনা করেছেন )। অপর এক্. হাদীসে রয়েছে যে, নবীজী (সা) একদা জনৈক সাহাবীর শিয়রে মালাকুল- মউঁতকে দ্যেখ বললেন যে, আমার সাহাবীর সাথে সহজ ও কোমল্র ব্যবহার করো। মালাকুল-মউত উত্তরে বললেন, .আপনি নিশ্চিত থাকুন-_আমি প্রত্যেক মুমিনের সাথে নরম ব্যবহার করে থাকি এবং বলেন যে, যত মানুষ গ্রাম-গঞ্জে, বনে-জঙ্গলে, পাহাড়- পর্বতে বা সমুদে বসবাস করছে---আমি এদের প্রত্যেককে প্রতিদিন পাঁচবার দেখে থাকি: এজন্য এদের ছোট-বড় প্রত্যেক সম্পকে আমি প্রতাক্ষভাবে পুরোপুরি জ্তাত। অতঃপর বলেন, ইয়া রসৃলাল্লাহ (সা)! এগুলো যা কিছু হয় সব আল্লাহ্র হুকুমে । অন্যথায় আল্লাহ্র হুকুম ব্যতীত আমি কোন মশারও প্রাণ বিয়োগ ঘটাতে সক্ষম নই। মালাকুল-মউঁতই কি অন্যান্য জীবজস্তুরও প্রাপবিয়োগ ঘটান? £ঃ উল্লিখিত হাদী- সের রেওয়ায়েত দ্বারা বোঝা যায় যে, আল্লাহ্ পাকের অনুমতি সাপেক্ষে মশার মৃত্যুও মালাকুল-মউতই ঘটায়। হযরত ইমাম মালিকও এক প্রশ্নের উত্তরে এ রকমই বলেন। কিন্তু অন্যান্য কতিপয় রেওয়ায়েত থেকে জানা যায় যে, ফেরেশতাগণের দ্বারা আত্মার বিয়োগ ঘটানো কেবল মানুষের জন্য নির্দিষ্ট__কেবল তার মান-মর্যাদা রক্ষার্থে--অন্যান্য জীব-জন্ত আস্লাহ্র অনুমতিক্ৰমে ফেরেশতাগণের মাধ্যম ব্যতীতই আপনা-আপনিই মৃত্য- বরণ করবে ।--( কুরতুবী’র বরাত দিয়ে ইবনে আতিয়া বর্ণনা করেন ) এ বিষয়ই আবুশ্শযায়েখ, উকাইলী, দা্মলামী প্রমুখ হযরত আনাস (রা) থেকে রেওয়ায়েত করেন যে. নবীজী (সা) ইরশাদ করেছেন যে, জীবজস্ত ও কীট-পতঙ্গ সবই আল্লাহ্ পাকের প্রশংসা স্ততিতে মগ্ন (এ-ই এগুলোর জীবন)। যখন এদের গুণ কীর্তন www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।