তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 7
/ ৮২৫
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্র ১৮ তফসীরে মা*আরেফুল-কোরআন ॥ সপ্তম খণ্ড ইকরামা (রা) থেকে বণিত আছে যে, তিনি নবী ছিলেন। কিন্তু এর বর্ণনা সূত্র (সনদ) দুর্বল । ইমাম বাগাবী বলেন যে, একথা সর্বসম্মত যে, তিনি বিশিঙ্ট ফকীহ ও প্রজ্ঞাখীন ব্যক্তি ছিলেন, নবী ছিলেন না।--( মাযহারী ) ইবনে কাসীর (র) বলেন যে, তাঁর সম্পর্কে হযরত কাতাদাহ্‌ (রা) থেকে এক বিস্ময়কর রেওয়ায়েত আছে মে, আল্লাহ্‌ পাক হযরত লোকমানকে নবুয়ত ও হিক্মত (প্রজ্া )--দুয়ের মধ্যে যে কোন একটি গ্রহণের সুযোগ দেন। তিনি হিক্মতই (প্রজ্ঞা ) গ্রহণ করেন। কোন কোন রেওয়ায়েতে আছে যে, তাকে নবুয়ত গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল । তিনি আরয করলেন যে, “যদি আমার প্রতি এটা গ্রহণ করার নির্দেশ হয়ে থাকে তবে তা শিরোধার্য। অন্যথায় আমাকে ক্ষমা করুন ।” হযরত কাতাদাহ (রা) থেকে আরও বণিত আছে যে, মনীষী লোকমানের নিকট এক ব্যক্তি জিক্তেস করেছিল যে, আপনি হিক্মতকে (প্রা) নবুয়ত থেকে সমধিক ধ্রহণযোগ্য কেন মনে করলেন, যখন আপনাকে যে কোন একটা গ্রহণ করার অধিকার দেওয়া হয়েছিল? তিনি বললেন যে, নবুয়ত বিশেষ দায়িত্বপূর্ণ পদ। যদি তা আমার ইচ্ছা ব্যতীতই প্রদান করা হতো, তবে স্বয়ং মহান আল্লাহ্‌ তার দায়িত্ব প্রহণ করতেন, যাতে আমি সে কৰ্তব্যসমূহ পালন করতে সক্ষম হই। কিন্তু যদি আমি তা স্বেচ্ছায্ন চেয়ে নিতাম তবে সে দায়িত্ব আমার উপর বর্তাতো।---(ইবনে কাসীর ) যখন মহাত্মা লোকমানের নবী না হওয়ার কথা অধিকাংশ ইসলামী বিশেষ A AJA কর্তৃক স্বীকৃত, তখন তাঁর প্রতি কোরআনে বণিত যে নির্দেশ PAI yf (আমার প্রতি কৃতজ্তঞত৷ প্রকাশ কর )--তা ইলহামের মাধ্যমেও হতে পারে, যা BE ওলীগণ লাভ করে থাকেন। মহাত্মা লোকমান হযরত দাউদ (আ)-এর আবির্ভাবের পূর্বে শরীয়তী মাস- ‘আলাসমূহ সম্পৰ্কে জনগণের নিকট ফতোয়া দিতেন। হযরত দাউদ (আ)-এর নবুয়ত প্রাপ্তির পর তিনি এ ফতোয়া প্রদানকার্য পরিত্যাগ করেন এই বলে যে, এখন আর তার প্রস্নোজন নেই। কোন কোন রেওয়ায়েতে আছে যে, তিনি ইসরাঈল গোত্রের বিচারপতি ছিলেন। হযরত লোকমানের বহ জ্ঞানগর্ভ বাণী লিপিবদ্ধ আছে। ওয়াহাব বিন মুনাব্বেহ, বলেন যে, আমি হযরত লোকমানের জ্তান-বিজ্ঞানের দশ হাজারের চাইতেও বেশি অধ্যায় অধ্যয়ন করেছি ।--( কুরতুবী ) একদিন হযরত লোকমান এক বিরাট সমাবেশে উপস্থিত জন-মণ্ডলীকে বহু জানগর্ত কথা শুনাচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে জিজক্রেস করলো যে, আপনি কি সেই ব্যক্তি-_যে আমার সাথে অমুক বনে ছাগল চরাতো। লোকমান বললেন, হ্যা--- আমি সে লোকই। অতপর লোকটি বললো, তবে আপনি এ মর্যাদা কিভাবে লাভ করলেন যে, আল্লাহর গোটা সৃষ্টিকুল আপনার প্রতি সম্মান প্রদর্শন করে এবং আপনার বাণী শোনার জন্য দূরদূরাস্ত থেকে লোক এসে জমায়েত হয়? প্রতি-উত্তরে www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।