সচী-পত্র - সূরা আহবাব ২০৩ বিনৃতে জাহশের বিবাহের সময় পর্দার প্রথম আয়াত নাযিল হয়েছিল । আয়াত নাযিল হওয়ার পূর্বেও তিরমিষীর রেওয়ায়েতে তাঁর গৃহে বসার অবস্থা সম্পর্কে বলা হয়েছে Lf s)\ RAL &&) 9০ 5৯ 5 অর্ধাৎ তিনি প্রাচীরের দিকে মুখ ফিরিয়ে বসেছিলেন। এ থেকে জানা গেল যে, পর্দার হুকুম অবতরগের পূর্বেও নারীপুরুষের অবাধ মেলামেশা এবং যন্তরতন্র সাক্ষাৎ ও কথাবার্তার প্রচলন অভিজ্জাত ও সাধু লোকদের মধ্যে কোথাও ছিল না। কোরআন পাকে যে মূর্ঘতা যুগ (জাহিলিয়াতে উল্লা) এবং তাতে নারীদের খোলামেলা চলাফেরা ( তাবাররু্জ ) বর্ণিত আছে, তা-ও আরবের অভিজাত পরিবারসমূহে নয়; বরং দাসী ও যাযাবর ধরনের নারীদের মধ্যে ছিল । আরবের সঙ্জান্ত পরিবারের লোকেরা একে দ্ষণীয় মনে করত! আরবের ইতিহাসই এর সাক্ষী। ভারতবর্ষে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য মুশরিক ধর্মাবলগ্বীর মধ্যেও নারী-পুরুষের অবাধ মেলামেশা পছন্দনীয় ছিল না। পুরুষদের কাঁধে কাধ মিলিয়ে কাজ করার দাবি, বাঞ্জার ও সড়কে প্যারেড করা, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেপে নারী-পুরুষের দ্বিধাহীন মেলামেশা এবং নিমন্ত্রণে ও ক্লাবসমূহে দেখাসাক্ষাতের বর্তমান কার্ষধারা কেবল ইউরোপীয় জাতিসমূহের বেহায়াপনা ও অন্লীলতার ফসল । এতে এসব জাতিও তাদের অতীত এতিহ্যকে বিসর্জন দিয়ে জড়িয়ে পড়েছে। প্রাচীনকালে তাদের মধ্যেও এরূপ অবস্থা ছিল না। আল্লাহ্ তা'আলা নারীর দৈহিক গঠন প্রকৃতিকে যেমন পুরুষ থেকে স্বতপ্র করে সৃষ্টি করেছেন, তেমনি তার মন-মস্তিষ্ছে স্বভাবগত লক্জ্জাও নিহিত রেখেছেন, যা তাকে স্বভাবগতভাবে পুরুষ থেকে আলাদা থাকতে এবং : আর্ত হয়ে চলতে বাধ্য করে। এই স্বভাবসিদ্ধ ও মজ্জাগত লরজ্জা-শরম সৃষ্টির শুরু : থেকে নারী ও পুরুষের মধ্যে শালীনতার প্রাচীর হয়ে বিদ্যমান রয়েছে। ইসলামের প্রাথমিক যুগেও এই প্রকার পর্দাই প্রচলিত ছিল। নারীদের শ্থান গৃহের চতুঃপ্রাচীর এবং কোন শরীয়তসম্সত কারণে বাইরে গেলে সম্পূর্ণ দেহ আর্বত করে 'বাইরে যেতে হবে--নারীদের এই বিশেষ প্রকারের পর্দা হিজরতের পর পঞ্চম হিজরীতে প্রবর্তিত হয়েছে। এর বিবরণ এই যে, আলিমগণের গকমত্যে পর্দা সম্পর্কে প্রথম আয়াত হচ্ছে LE “ASS adIar er | ৩9৪? 19715553 যা উপরে উল্লিধিত হয়েছে। এ আয়াত হযরত যয়নব Ed বিন্তে জাহ শের বিবাহ ও তার পতিগৃহে আগমনের সময় অবতীর্ণ হয়েছে। এই বিবাহের তারিখ সম্পর্কে হাফেজ ইবনে হাজার ‘এসাবা’ প্রন্থে এবং ইবনে আবদুল বার ‘এস্ভিয়াব’ প্রন্থে তৃতীয় হিজরী অথবা পঞ্চম হিজরী উভয় প্রকার উক্তি বর্ণনা করেছেন। ইবনে কাসীরের মতে পঞ্চম হিজরীর উক্তি অপ্রগণ্য। ইবনে সা'দ হযরত আনাস (রা) থেকেও পঞ্চম হিজ্ঞরী বর্ণনা করেছেন এবং হযরত আয়েশা (রা)-র কতক রেওয়ায়েত থেকেও তাই জানা ঘায়। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।