সটচী-পত্র ১৩৪ তফসীরে মা*আরেফুল-কোরআন ॥ সপ্তম ঘণ্ড স্মরণ রাখা--যার ফলহ্.তি ও পরিচয় হলো এগুলোর উপর আমল করা । (২) কোর- আন পাকের যা কিছু তাঁদের গৃহে তাঁদের সামনে নাযিল হয়েছে বা রসূলুদ্লাহ্ (সা) আলোচনা করা এবং তাদেরকে সেগুলো পৌঁছে দেওয়া । ফায়দা £ঃ ইবনে আরাবী আহ্কামূল-কোরআন নামক প্রচ্ছে লিখেছেন যে, এ আয়াত দ্বারা একথা প্রমাণিত হয় যে, যদি কোন ব্যক্তি রসূলুল্লাহ (সা)-র নিকট থেকে কোন আয়াতে কোরআন বা হাদীস শুনে তবে তা অন্যান্য লোকের নিকট পৌঁছে দেওয়া তার অবশ্য কর্তব্য । এমনকি কোরআনের যেসব আয়াত নবীজীর পূণ্যবতী স্্রীগণের গৃহে নাযিল হয়েছে অথবা নবীজী (সা)-র নিকট থেকে তাঁরা যেসব শিক্ষা লাভ করেছেন, সেগুলো সম্পর্কে অপর লোকের সাথে আলোচনা করা তাঁদের উপরও বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আর আল্লাহ্ পাকের এ আমানত উম্মতের অপরাপর লোকদেয্ন নিকট পৌছানো তাদের ( পৃণ্যবতী স্ত্রীগণের ) অপরিহার্য কর্তব্য । কোরআনের ন্যায় হাদীসের সংরক্রপ $ এ আয়াতে যেরূপভাবে আয়াতে-কোর- আনের প্রচার-প্রসার ও শিক্ষা প্রদান উশ্মতের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, অনুরূপভাবে হিকমত ( ৮58) শব্দের মাধ্যমে রসূলুল্লাহ্ (সা)-র ধ্াদীসসমূহের প্রচার এবং শিক্ষা প্রদানও বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে । এ কারণেই সাহা- বায়ে কিরাম (রা) সর্বাবস্থাস্নই এ নির্দেশ পালন করেছেন। সহীহ্ বুখারী শরীফে হযরত মা'আষ (রা) সম্পর্কেও এরাপ ঘটনা বণিত আছে যে, তিনি রসূল্ল্লাহ্ (সো)-র নিকট থেকে একখানা হাদীস শুনেন, কিন্তু জনগণ এর প্রতি যথাযথ মর্যাদা আরোপ না করতে পারে অথবা কোন ভূল বোঝাবুঝিতে পতিত হতে পারে এরূপ আশংকা করে তিনি তা সর্বসাধারণের সামনে বর্ণনা করেন নি! কিন্তু যখন তাঁর (মা‘আযের ) মৃত্যক্ষণ ঘনিয়ে এলো, তখন তিনি জনগণকে একনল্লিত করে তাদের সামনে সে হাদীস পেশ করলেন এবং বললেন যে, নিছক ধর্মীয় স্বার্থে আমি এ যাবত এ সম্পর্কে কারো সাথে আলোচনা করিনি । কিন্তু এক্ষণে আমার মৃত্যু অত্যাসন্ন। সুতরাং উম্মতের এ আমানত তাদের হাতে পৌছিয়ে দেওয়া একান্ত কর্তব্য বলে মনে করি। হযরত মা'আয হাদীসে-রসূল উম্মতের নিকট না পৌছানোর পাপে যাতে পতিত না হন সেজন্য তিনি মৃত্যুর পূর্বেই জনগণকে ডেকে এ হাদীস শুনিয়ে দেন। এ ঘটনাও এ সাক্ষ্যই প্রদান করে যে, সমস্ত সাহাবায়ে কিরামই কোরআনের এ হুকুম পালন ওয়াজিব ও অবশ্যকরণীয় বলে মনে করতেন । আর সাহাবায়ে কিরাম অত্যন্ত সতর্কতার সাথে হাদীসসমূহ জনগণের নিকট পেঁছাবার ব্যবস্থা করতেন বলে হাদীস সংরক্ষণের গুরুত্ব কোরআনের কাছাকাছি হয়ে পড়লো। এ সম্পর্কে সন্দেহের অবতারণা করা কোরআনে পাকে সন্দেহের অবতারণা করারহ নামান্তর । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।