সচী-পত্র ১১৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ৷ সপ্তম খণ্ড জানুষজিক জ্ঞাতব্য বিষয় এই সূরার উদ্দেশ্যাবলীর মধ্যে অন্যতম প্রধান উদ্দেশ্য সেসব বন্ধ ও কার্যাবলী পরিহার করার প্রতি তাকীদ প্রদান, যেগুলো রস্লুল্লাহ্ (সা)-র কষ্ট ও মর্যবেদনার কারণ হতে পারে। এতত্তিম্ন তাঁর (সা) আনুগত্য ও সন্তরচ্টি বিধান সম্পর্কিত নির্দেশা- বলীও রয়েছে। উপরে বণিত পরিখার যুদ্ধের বিস্তারিত ঘটনার মধ্যে রস্লুল্লাহ্ (সা)-র প্রতি কাফির ও মুনাফিকদের অসহনীয় দুঃখ-কষ্ট প্রদান পরিণামে নির্যাতনকারী কাফির ও মুনাফিকদের চরম শ্রাচ্ছনা ও অবযাননা এবং প্রত্যেক ক্ষেত্লে মুসলমানদের অতুলনীয় বিজয় ও সাফল্যের বিবরণ ছিল । সংগে সংগে সেসব নিষ্ঠাবান মু’মিনগপের প্রশংসা এবং পরকালে তাঁদের উচ্চ মর্ধাদারও বর্ণনা ছিল, যারা রসূজুল্লাহ্ (সা)-র ' আদেশ-ইঙ্গিতে নিজেদের সর্বস্ব--কোরবান করে দিয়েছিলেন। উপরোল্লিধিত আয়াতসমূহে নবীজী (সা)-র পূণ্যবতী স্ত্রীগণের প্রতি বিশেষ নির্দেশ রয়েছে ষেন তাঁদের কোন কথা ও কাজের দ্বারা হুষূরে পাকের (সা) প্রতি কোন দুঃখ- যন্তণা না পৌঁছে , সেদিকে যেন তাঁরা যথাযথ শুরুত্ব আরোপ করেন। আর তা তখনই হতে পারে, যখন তাঁরা আল্লাহ্ পাক ও তীর রসূল (সা)-এর প্রতি পূর্ণভাবে অনুগত থাকবেন। এ প্রসঙ্গে পুণ্যবতী পড্নীগপকে (রা) সম্বোধন করে করেকটি নির্দেশ রয়েছে। শুরুর আয়াতসমূহে তাঁদেরকে যে তালাক গ্রহণের অধিকার প্রদানের কথা বর্ণনা করা হয়েছে, এ সম্পকিত পুূণ্যবতী স্রীগপণ (রা) কর্তৃক সংঘটিত এক বা একাধিক এমন ঘটনা রয়েছে, যা নবীজীর মজির পরিপস্থী ছিল, যন্দ্বারা রসূলল্লাহ্ (সা) অনিচ্ছা- কৃতভাবেই দুঃখ পান । এসব ঘটনার মধ্যে একটি ঘটনা যা সহীহ্ মুসলিম প্রভৃতি হাদীসপ্রন্থে হযরত জাবের (রা)-এর রেওয়ায়েতে বিস্তারিতভাবে বণিত হয়েছে, বলা হয়েছে, একদা পূণ্যবতী স্ত্রীগণ (রা) সমবেতভাবে রসূলুল্লাহ (সা)-র খিদমতে তাঁদের জীবিকা ও অন্যান্য খরচাদির পরিমাণ বৃদ্ধির দাবি পেশ করেন । বিশিষ্ট মুফফাস্সির আরু হাইয়ান এর বিস্তারিত ব্যাখ্যা তফসীরে বাহরে-মুহীতে এরূপভাবে প্রদান করেন যে, আহযাব যুদ্ধের পর বন্্ নষীর ও বন্ কোরায়যার বিজয় এবং গনীমতের মাল বন্টনের ফলে সাধারণ মুসলমানগণের মধ্যে খানিকটা স্বাচ্ছন্দ্য ফিরে আসে ৷ এ পরিপ্রেক্ষিতে পুণ্যবতী জ্ীগপ (রা) ভাবলোন যে, আ' হযরত (সা)-ও হয়ত এসব গনীমতের মাল থেকে নিজস্ব অংশ রেখে দিয়েছেন। তাই তাঁরা সমবেতভাবে আরষয করলেন---ইয়া রস্লাল্লাহ্ (সা)! পারস্য ও রোমের সাম্রাজীগণ নানাবিধ গহনাপল্ন ও বহু মূল্যবান পোশাক পরিচ্ছদ ব্যবহার করে থাকে; এবং তাদের সেবা-যত্মের জন্য অগণিত দাস-দাসী রয়েছে। আমাদের দারিদ্র্য পীড়িত জীর্ণ-শীর্ণ করুণ অবস্থা তো আপনি স্বয়ংই দেখতে পাচ্ছেন। তাই মেহেরবানী পূর্বক আমাদের জীবিকা ও অন্যান্য খরচাদির পরিমাণ খানিকটা রৃত্ধির ফ্ৰধা বিবেচনা করুন । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।