তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 7
/ ৮২৫
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র - সুরা আহষযাষ ৯৯ এক-তৃতীয়াংশ প্রদান করা হবে । এ প্রসঙ্গে কথাবার্তা চলছিল । এ প্রস্তাবে উতর নেতা সম্মতিও প্রদান .করেছিল--চুক্তিপন্র স্বাক্ষরিত হয় হয় ভাব । কিন্তু রসূলুলাহ্‌ (সা) তাঁর অভ্যাস মূতাবিক এ ব্যাপারে সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন। আউস ও খাষযরাজ পোল্রদ্বয়ের দুই বরেণ্য নেতা--হযরত সাণ্দ বিন মায়ায় ও সা'দ বিন ওবাদাহ্‌কে ডেকে তাঁদের সাথে পরামর্শ করভোন । হষরত সা'দ (রা)-এর ঈমানী জোশ £ উভয় নেতাই আরষয করঞ্রেন যে, হুষ্র, 'আপনি যদি এ কাজ করতে আল্লাহ্‌ পাক কর্তৃক আদিষ্ট হয়ে থাকেন, তবে আমাদের কিছু বলার নেই--তা মেনে নেব । অন্যথায় বলুন এটা কি আপনার স্বাভাবিক মত না আমাদেরকে পরিশ্রম ও কায়ক্লেশ থেকে অব্যাহতি দেওয়ার জন্য এরাপ চিন্তা করছেন ? রসূলুল্পাহ্‌ (সা) ইরশাদ করলেন যে, এটা বিধাতার নির্দেশও নয় বা আমার ব্যক্তিগত স্বাভাবিক ইচ্ছাও এরূপ নয় বরং তোমাদের দূঃখকঙ্টের কথা বিবেচনা করে এ পথে অগ্রসর হচ্ছি। কেননা তোমরা সকল দিক থেকে পরিবেষ্টিত । আমি এই পদক্ষেপের মাধ্যমে অনতিবিলঙ্ছে বিপক্ষদলের শক্তি ভেংগে দেওয়ার পরিকল্পনা করেছি। হষরত সা'দ (রা) আরয করলেন-_হে আল্লাহ্র রসূল ! আমরা যে সময়ে প্রতিমা পূজারী ছিলাম_-মহান আল্লাহ্‌কে চিনতাম না--তার উপাসনা আরাধনাও করতাম নাসে সময়েও এ নগরের এসব লোক এ শহরের কোন ফলের একটি দানা প্যস্ত লাভের আশা প্রকাশ করতে সাহস পেত না। অবশ্য যদি না তারা আমাদের মেহমান হয়ে আসত এবং মেহমান হিসাবে তাদেরকে খাইয়ে দিতাম-_-অথবা খরিদ করে নিত । আজ যখন আল্লাহ্‌ পাক মেহেরবানীপূর্বক তাঁর পরিচয় প্রদান করে ধন্য করেছেন এবং ইসলামে দীক্ষিত হওয়ার সম্মানে ভূষিত করেছেন, তবে এখন কি আমরা তাদেরকে আমাদের ফল-মূল ও ধনসম্পদ দুত্তির মাধ্যমে দিয়ে দেব । তাদের সাথে আমাদের চুক্তিবদ্ধ হওয়ার কোন প্রয়োজন নেই । আমরা তাদেরকে তরবারির আঘাত ব্যতীত অন্য কিছুই দেব না । যতদিন পর্যন্ত আল্লাহ্‌ তা'আলা আমাদের ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা না করে দেন । রসূলুজ্গাহ্‌ (সা) হযরত সা'দের সূদুঢ় মনোবল ও ঈমানী মর্যাদাবোধ দেখে নিজের মত পরিত্যাগ করে ইরশাদ' করলেন যমে, তোমাদের ইচ্ছা--যা চাও তাই করতে পার। হযরত সা'দ (রা) তাদের নিকট থেকে সূশ্োহনামার কাগজপত্র নিয়ে উহার লেখা মুছে বিলীন করে দেন । কেননা এ পর্যন্ত তা স্বাক্ষরিত হয়নি ৷ গাতফান গোল্প- পতি হারিস ও উয়াইনা--যারা সন্ধির জন্য প্রস্তুত হয়ে মজলিসে এসেছিল, সাহাবায়ে কিরামের শৌর্যবীর্ষ ও সুদৃঢ় মনোবল দেখে স্তম্ভিত হয়ে গেল এবং মনে মনে দেদুল্যমান হয়ে পড়লো । আহত হওয়ার পর হযরত সাদ বিন সা'আধের দোয়া £ঃ এদিকে পরিথার উভত্ন দিক থেকে পাধর ও তীর নিক্ষেপের ধারা অবিরাম চলছিল । হযরত সা'দ বিন মা'আধ মহিলাগণের জন্য সংরক্ষিত বনী হারেসার ছাউনিতে তাঁর মায়ের নিকটে যান । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।