সটচী-পত্ৰ ৯০ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড তাকে মানাধার জন্য এগিয়ে যান । কিন্তু হযরত উমর (রা) কিছুতেই রাযী হলেন না। এমনকি নিজের ঘরে পৌঁছে দরজা বন্ধ করে দিলেন। হযরত আবূ বকর (রা) ফিরে যেতে বাধ্য হন এবং মহানবী (সা)-এর দরবারে গিয়ে হাযির হন। এদিকে কিছুক্ষণ পরেই হযরত উমর (রা) নিজের এহেন আচরণের জন্য লজ্জিত হয়ে যান এবং তিনিও ঘর থেকে বেরিয়ে মহানবী (সা)-এর দরবারে গিয়ে উপস্থিত হয়ে নিজের ঘটনা বিবৃত করেন। হযরত আবু দারদা (রা) বলেন যে, এতে রাসূলাল্লাহ্ (সা) অসন্তুষ্ট হয়ে পড়েন। হযরত আবূ বকর (রা) যখন লক্ষ্য করলেন যে, হযরত উমর (রা)-এর প্রতি ভসনা করা হচ্ছে, তখন নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ, দোষ আমারই বেশি । রাসূলে করীম (সা) বললেন, আমার একজন সহচরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকাটাও কি তোমাদের পক্ষে সম্ভব হয় না! তোমরা কি জান না যে, আল্লাহ্র অনুমতিক্ৰমে আমি যখন বললাম ৪ & 1 ০ lhl EL তখন তোমরা সবাই আমাকে মিথ্যা প্রতিপন্ব করেছিলে, শুধু এই আবূ বকর (রা)-ই ছিলেন, যিনি সর্বপ্রথম আমাকে সত্য বলে স্বীকৃতি দিয়েছেন। সারমর্ম এই যে, এ আয়াতের দ্বারা বর্তমান ও ভবিষ্যত বংশধরদের জন্য, প্রতিটি দেশ ও ভূখণ্ডের অধিবাসীদের জন্য এবং প্রতিটি জাতি ও সম্প্রদায়ের জন্য মহানবী (সা)-এর্ ব্যাপকভাবে রাসূল হওয়া প্রমাণিত হয়েছে। সাথে সাথে একথাও সাব্যস্ত হয়ে গেছে যে, হুযূুরে আকরাম (সা)-এর আবির্ভাবের পর যে লোক তার প্রতি ঈমান আনবে না সে লোক কোন সাবেক শরীয়ত ও কিতাবের কিংবা অন্য কোন ধর্ম ও মতের পরিপূর্ণ আনুগত্য একান্ত নিষ্ঠাপরায়ণভাবে করতে থাকা সত্ত্বেও কস্মিনকালেও মুক্তি পাবে না। '_ আয়াতের শেষাংশে বাতলে দেওয়া হয়েছে যে, আমি যে পবিত্র সত্তার পক্ষ থেকে প্রেরিত রাসূল, সমস্ত আসমান-যমীন যার রাজ্যের অন্তর্ভুক্ত; তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু দান করেন। অতঃপর ইরশাদ হয়েছে £ ELS LG Hs dt bts CN CA 53 SL trl - LAE অর্থাৎ একথা যখন জানা হয়ে গেছে যে, মহানবী (সা) সমস্ত বিশ্ব-সম্প্রদায়ের জন্য প্রেরিত রাসূল, তার আনুগত্য ছাড়া কোন উপায় নেই, তখন আল্লাহ্ ও তার সে রাসূলের প্রতি ঈমান আনাও অপরিহার্য হয়ে গেছে, যিনি নিজেও আল্লাহ্র উপর এবং তার বাণীসমূহের উপর ঈমান আনেন । আর তারই আনুগত্য অবলম্বন কর, যাতে তোমরা সঠিক পথে থাকতে পার । আল্লাহ্র ‘কালেমাত'’ বা বাণীসমূহ বলার উদ্দেশ্য হলো আল্লাহ্র কিতাব তওরাত, ইঞ্জীল, কোরআন প্রভৃতি আসমানি গ্রন্থ ৷ ঈমানের নির্দেশ দেওয়ার পর আবার আনুগত্যের নির্দেশ দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে, মহানবী (সা)-এর শরীয়তের আনুগত্য ছাড়া শুধুমাত্র ঈমান আনা কিংবা মৌখিক সত্যায়ন করাই হিদায়েতের জন্য যথেষ্ট নয়৷ হযরত জুনায়েদ বাগদাদী (র) বলেছেন যে, আল্লাহ্ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য নবী করীম (সা) কর্তৃক বাতলানো পথ ছাড়া অন্য সমস্ত পথই বন্ধ । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।