তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

EL — সচী-পত্র যুদ্ধের) সময় রাসূলে করীম (সা) তাহাজ্জুদের নামায পড়ছিলেন। সাহাবায়ে ক্ষিরাষের ভয় হচ্ছিল যে, শত্রুরা না এ অবস্থায় আক্রমণ করে বসে । তাই তারা হুযুর (সা)-এর চারদিকে সমবেত হয়ে'গেলেন ৷ হুযূর (সা) নামায শেষ করে ইরশাদ করলেন,-আজকের রাতে আত্বাকে এমন পাচটি ঝিষয় দান করা হয়েছে, যা আমার পূর্বে আর কোন নবী-রাসূলকে দেওয়া হয়নি। তার একটি হলো এই যে, আমার রিসালাত ও নবূওয়তকে সমগ্র দুনিয়ার জাতিসমূহের জন্য ব্যাপক করা হয়েছে। আর আমার পূর্বে যত নবী-রাসূলই এসেছেন, তাঁদের দাওয়াত' ও আবির্ভাব নিজ নিজ সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত ছিল। দ্বিতীয়ত আমাকে আমার শত্রুর মুকাবিলায় এমন প্রভাব দান করা হয়েছে যাতে তারা যদি আমার কাছ থেকে এক মাসের দূরত্বেও থাকে, তবুও তাদের উপর আমার প্রভাব ছেয়ে যাবে। তৃতীয়ত কাফিরদের সাথে যুদ্ধে প্রাপ্ত মালে-গনীমত আমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। অথচ পূর্ববর্তী উন্মতদের জন্য তা হালাল ছিল না। বয়ং এসব মালের ব্যবহার মহাপাপ বলে মনে করা হতো । তাদের গনীমতের মাল ব্যয়ের একমাত্র স্থান ছিল এই যে, আকাশ থেকে বিদ্যুৎ এসে সে সমস্তকে জ্বালিয়ে খাক করে দিয়ে যাবে। চতুর্থঘত আমার জন্য সম ভূমণ্ডলকে মসজিদ করে দেওয়া হয়েছে এবং পবিত্র করার উপকরণ বানিয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের নামায যে কোন জমি, যে কোন জায়গায় শুদ্ধ হয়, কোন বিশেষ মসজিদে সীমাবদ্ধ নয় পক্ষান্তরে পূর্ববর্তী উন্মতদের ইবাদত শুধু তাদের উপাসনালয়েই হতো, অন্য কোথাও নয়। নিজেদের ঘরে কিংবা মাঠে-ময়দানে তাদের নামায় বা ইবাদত হতো না তাছাড়া পানি ব্যবহারের যখন সামর্থও না থাকে তা পানি না পাওয়ার জন্য হোক কিংবা কোন রোগ-শোকের কারণে, তখন মাটির দ্বারা তায়াম্মুম করে নেওয়াই পবিত্রতা ও অযুর পরিবর্তে যথেষ্ট হয়ে যায়। পূর্ববর্তী উন্মতদের জন্য,এ সুবিধা ছিল না।. অতঃপর বললেন, আর পঞ্চমটির কথা তো বলতেই নেই, তা নিজেই নিজের উদাহরণ, একেবারে অনন্য । তা হলো এই যে, আল্লাহ্‌ তা‘আলা তার প্রত্যেক রাসূলকে একটি দোয়া কবুল হওয়ার এমন নিশ্চয়তা দান করেছেন, যার কোন ব্যতিক্রম হতে পারে না। আর প্রত্যেক নবী-রাসূলই তাদের নিজ নিজ দোয়াকে বিশেষ বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করে নিয়েছেন এবং সে.উদ্দেশ্যও সিদ্ধ হয়েছে। আমাকে তাই বলা হলো আপনি কোন একটা দোয়া করুন। আমি আমার দোয়াকে আখিরাতের জন্য সংরক্ষিত করিয়ে নিয়েছি। সে দোয়া তোমাদের জন্য এবং কিয়ামত পৰ্যন্ত ৷ । 4 9 কলেমার সাক্ষ্য দানকারী যেসব লোকের জন্ম হবে, তাদের কাজে: লাগবে ।.- হযরত আবু মূসা আশ‘আরী (রা) থেকে উদ্ধৃত ইমাম আহ্‌মদ: (র)-এর এক রিওয়ায়েতে আরও উল্লেখ রয়েছে. যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন যে; যে লোক আমাত্ন আবির্ভাব সম্পর্কে শুনবে, তা সে আমার উনম্মতদের মধ্যে হোক কিংবা ইহুদী-খৃস্টান হোকু, যদি সে আমার উপর ঈমান না আনে, তাহলে জাহান্নামে যাবে। আর সহীহ বুখারী শরীফে এ আয়াতের বর্ণনা প্রসঙ্গে আবু দার্দা (রা)-র রিওয়ায়েতে উদ্ধৃত করা হয়েছে যে, হযরত আবূ বকর. ও হযরত উমর (রা)-র মধ্যে. কোন এক বিষয়ে মতবিরোধ হয়। তাতে হযরত উমর (রা) নারায হয়ে. চলে যান । তা দেখে হযরত আবূ বকর (রা)-ও মা‘আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)__১২ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।