তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র ৮৮ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ ণ্ড প্রতিটি অংশ, প্রতিটি দেশ ও রাষ্ট্র এবং বর্তমান ও ভবিষ্যত বংশধরদের জন্য_কিয়ামতকাল পর্যন্ত তা পরিব্যাপ্ত । আর মানব জাতি ছাড়াও এতে জ্বিন জাতিও অন্তর্ভুক্ত ৷ | স্হানৰী (সা)-এর নবুয়ত কিয়ামতকাল পর্যন্ত সমগ্র বিশ্বের জন্য ব্যাপক, তাই তার উপরই নবুয়তের ধারাও সমাপ্ত ৪ নবূয়ত সমাপ্তির এটাই হলো প্রকৃত রহস্য । কারণ মহানবী (সা)-এর নবুয়ত যখন কিয়ামত পর্যন্ত আগত বংশধরদের জন্য ব্যাপক, তখন আর অন্য কোন ন্বী বা রাসূলের আবির্ভাবের না. কোন প্রয়োজনীয়তা রয়ে গেছে, না তার কোন অবকাশ আছে। আর এই হলো মহানবী (সা)-এর উম্মতের সে বৈশিষ্ট্যের প্রকৃত রহস্য যে, নবী করীম: (সা)-এর. ভাষায় এতে সর্বদাই এমন একটি দল প্রতিষ্ঠিত থাকবে, যারা ধর্মের মাঝে সৃষ্ট যাবতীয় ফেতনা-ফাসাদের মুকাবিলা করবেন এবং ধর্মীয় বিষয়ে.সৃষ্ট সমস্ত প্রতিবন্ধকুতা প্রতিরোধ করতে থাকবেন । কোরআন-সুন্নাহ্র ব্যাখ্যা ও বিশ্লেষণ ক্ষেত্রে যেসব বিভ্রান্তির সৃষ্টি হবে, এদল সেগুলোরও অপনোদন করবে এবং আল্লাহ্‌ তা'আলার বিশেষ সাহায্য ও সহায়তাপ্রাপ্ত হবে, যাঁর ফলে তারা সবার উপরই বিজয়ী হবে। কারণ প্রকৃতপক্ষে এ দলটি হবে মহানবী (সা)-এর রিসালতের দায়িত্ব সম্পাদনে তারই স্থলাভিষিক্ত_(নায়েব)। ইমাম রাষী (র) ১ ১ ৷ ১: 0,4 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন যে, এ আয়াতে এই ইঙ্গিত বিদ্যমান রয়েছে যে, এই উম্মতের মধ্যে ‘সাদেকীন’ অর্থাৎ সত্যনিষ্ঠদের একটি দল অবশ্যই অবশিষ্ট থাকবে। তা না হলে বিশ্ববাসীর প্রতি সত্যনিষ্ঠদের সাথে থাকার নির্দেশই দেওয়া হতো না। আর এরই ভিত্তিতে ইমাম রাধী (র) সর্বযুগে ইজমায়ে-উন্মত বা মুসলমান জাতির একমত্যকে শরীয়তের দলীল বলে প্রমাণ কৃূরেছেন। তার কারণ, সত্যনিষ্ঠ দলের বর্তমানে কোন ভুল বিষয় কিংবা কোন পথভ্রষ্টতায় সবাই ঁকমত্য বা এক্যবদ্ধ হতে পারে না। ইমাম ইবনে কাসীর (র) বলেছেন যে, এ আয়াতে মহানবী (সা)-এর খাতামুন্নাবিয়্যী'ন বা শেষনবী হওয়ার বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। কারণ হুযূর (সা)-এর আবির্ভাব ও রিসালত যখন কিয়ামত পৰ্যন্ত আগত সমস্ত বংশধরদের জন্য এবং সমগ্র বিশ্বের জন্য ব্যাপক, তখন আর অন্য কোন নতুন রাসূলের প্রয়োজনীয়তা অবশিষ্ট থাকেই না। সেজন্যই শেষ যমানায় হযরত ঈসা (আ) যখন আসবেন, তখন তিনিও যথাস্থানে নিজের নবুয়তে বিদ্যমান থাকা সত্বেও. মহানবী (সা) কর্তৃক প্রবর্তিত শরীয়তের উপরই আমল করবেন । [হুযূরে আকরাম. (সা)-এর আন্দির্ভাবের পূর্বে তার নিজস্ব -যে শরীয়ত ছিল, তাকে তখন তিনিও রহিত বলেই গণ্য করবেন ।] বিশুদ্ধ রেওয়ায়েত দ্বারা তা-ই প্রতীয়মান হয়। রাসূলে করীম (সা)-এর আবির্ভাব এবং তাঁর রিসালত যে কিয়ামত পর্যন্ত ব্যাপক, এ আয়াতটি তো তার প্রকৃষ্ট প্রমাণ আছেই__তাছাড়া কোরআন মজীদে আরও কতিপয় আয়াত তার প্রমাণ বহন করে। যেমন বলা হয়েছে ৪ Eh ons Le EOBY < ae ১৯ ৷ 99 অৰ্থাৎ আমার প্রতি এই কুরআন ওহীর মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে যাতে আমি তোমাদের আল্লাহ্‌র আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করি এবং তাদেরকেও ভীতিপ্রিদর্শন করি যাদের কাছে এ কোরআন পৌঁছবে আমার পরে । [অর্থাৎ হুযুর (সা)-এর তিরোধানের পরে ।] মহানবী (সা)-এর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য £ ইবনে-কাসীর মসনদে আহমদ গ্রন্থের বরাত দিয়ে অত্যন্ত নির্ভরযোগ্য সনদের সাথে উদ্ধৃত করেছেন যে, গয্ওয়ায়ে-তাবুকের (তাবুক www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।