তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র সূরা আ‘রাফ ৮৭ MEALS ALBIS G7 #7 3192 ww w 4 Gu Nr Es ATO E CUI EE Eg OBR IETS BaP AT TET TET TG CTENNET EA ES ETE SA TEOT KTEA (১৫৮) বলে দাও হে মানবমণ্ডলী! তোমাদের সবার প্রতি আমি আল্লাহ্‌ প্রেরিত রাসূল, সমগ্র আসমান ও যমীনে তার রাজত্‌ । একমাত্র তাকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন । সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহ্র উপর, তার প্রেরিত উশ্মী নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহ্র এবং তার সমস্ত কালামের উপর । তার অনুসরণ কর যাতে সরলপথ প্রাপ্ত হতে পার । (১৫৯) বস্তুত মূসার সম্প্রদায়ের একটি দল রয়েছে যারা সত্যপথ নির্দেশ করে এবং সে মতেই বিচার. করে থাকে। তফসীরের সার-সংক্ষেপ আপনি বলে দিন, হে (দুনিয়া-জাহানের) মানুষ আমি তোমাদের সবার প্রতি সেই আল্লাহ্‌ কর্তৃক প্রেরিত রাসূল যার সাম্রাজ্য আকাশসমূহ ও পৃথিবীসমূহে (বিস্তৃত) । তাকে ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই । তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু দান করেন। কাজ্েই:-আল্লাহ্র প্রতি ঈমান আন এবং তার উম্মী নবীর প্রতিও (ঈমান আন) । তিনি নিজেও আল্লাহ্র উপর এবং তার নির্দেশাবলীর উপর ঈমান রাখেন । (অর্থাৎ এহেন মহান মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও যখন আন্পাহ্‌ বিগত সমস্ত নবী-রাসূল ও.কিতাবসমূহের উপর ঈমান আনতে তার এতটুকু সংকোচবোধ হয় না, তখন আল্লাহ্‌ ও তার রাসূলের উপর ঈমান আনতে তোমাদের এ অস্বীকৃতি কেন ?) আর তার (অর্থাৎ নবীর) অনুসরণ কর, যাতে তোমরা (সরল) পথে আসতে পার । বস্তুত (কেউ কেউ যদিও তার বিরোধিতা করেছে, কিন্তু) মূসা (আ)-এর সম্প্রদায়ের মধ্যে এমন একটি দলও রয়েছে যারা সত্য-সনাতন ধর্ম (অর্থাৎ ইসলাম)-এর সপক্ষে (মানুষকে) হিদায়েত করে এবং সে অনুযায়ীই (নিজেদের ও অন্যদের ব্যাপারে) বিচার-মীমাংসাও করে। (এর লক্ষ্য হলেন হযরত আবদুল্লাহ্‌ ইবনে সালাম প্রমুখ) ৷ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এ আয়াতে ইসলামের মূলনীতি সংক্রান্ত বিষয়গুলোর মধ্য থেকে রিসালতের একটি গুরুত্বপূর্ণ দিক আলোচিত হয়েছে যে, আমাদের রাসূলুল্লাহ্‌ (সা)-এর রিসালত সমগ্র দুনিয়ার সমস্ত জ্বিন ও মানবজাতি তথা কিয়ামত পৰ্যন্ত আগত তাদের বংশধরদের জন্য ব্যাপক । এ আয়াতে রাসূলে করীম (সা)-কে সাধারণভাবে ঘোষণা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আপনি মানুষকে বলে দিন আমি তোমাদের সবার প্রতি নবীরূপে প্রেরিত হয়েছি। আমার নবুয়ত লাভ ও রিসালত প্রাপ্তি বিগত নবীদের মত কোন বিশেষ জাতি কিংবা বিশেষ ভূখণ্ড অথবা কোন নিদিষ্ট সময়ের জন্য নয়; বরং সমগ্র বিশ্ব-মানবের জন্য, বিশ্বের - www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।