তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র ৮৬ তফসীরে মা‘আরেফুল কোরআন 1 চতুর্থ খণ্ড কঠিন হয়ে থাকে; তবুও তাদের অবস্থা এই ছিল যে, এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর হ্যরত সিদ্দীকে আকবর (রা) যখন মহানবী (সা)-এর খিদমতে কোন বিষয় নিবেদন করতেন, তখন এমনভাবে বলতেন যেন কোন গোপন বিষয় আস্তে আস্তে বলছেন। এমনি অবস্থা ছিল হ্যরত ফারুকে আযম (রা)-এরও _(শেফা) হযরত আমর ইবনুল আ'’স (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) অপেক্ষা আমার কোন প্রিয়জন সারা বিশ্বে ছিল না। আর আমার এ অবস্থা ছিল যে, আমি তার প্রতি পূর্ণ দৃষ্টিতে দেখতেও পারতাম না। আমার কাছে যদি হুযূর আকরাম (সা)-এর আকার্‌ অবয়ব সম্পর্কে কেউ জানতে চায়, তাহলে তা বলতে আমি এ জন্য অপারক যে, আমি কখনও তার প্রতি পূর্ণ দৃষ্টিতে চেয়েও দেখিনি । ইমাম তিরমিযী হযরত আনাস (রা)-এর বর্ণনায় রেওয়ায়েত করেছেন যে, সাহাবীদের মজলিসে যখন হুযূর আকরাম (সা) তশরীফ আনতেন তখনই সবাই নিম্নদৃষ্টি হয়ে বসে থাকতেন শুধু সিদ্দীাকে আকবর ও ফারূকে আযম (রা) তার দিকে চোখ তুলে চাইতেন; আর তিনি তাদের দিকে চেয়ে মুচকি হাসতেন। ' ওরওয়া ইবনে মাসউদকে মক্কাবাসীরা গুপ্তচর বানিয়ে মুসলমানদের অবস্থা জানার জন্য মদীনায় পাঠাল । সে সাহাবায়ে কিরাম (রা)-কে হুযূর (সা)-এর প্রতি এমন নিবেদিতপ্রাণ দেখতে পেল যে, ফিরে গিয়ে রিপোর্ট দিল; “আমি কিস্রা ও কায়সারের দরবারও দেখেছি এবং সম্নাট নাজ্জাশীর সাথেও সাক্ষাৎ করেছি। কিন্তু মুহাম্মদ (সা)-এর সাহাবীদের যে অবস্থা আমি দেখেছি, এমনটি আর কোথাও দেখিনি । আমার ধারণা, তোমরা কস্মিনকালেও তাদের মুকাবিলায় জয়ী হতে পারবে না৷” হযরত মুগীরা ইবনে শো'বা (রা)-এর বর্ণিত হাদীসে উল্লেখ রয়েছে যে, হুযুর আকরাম (সা) যখন ঘৱ্বের ভিতর অুরস্থান করতেন, তখন তাঁকে বাইরে থেকে সশব্দে ডাকাকে সাহাবায়ে ক্রিরাম বে-আদবী মনে করতেন দরজায় কড়া নাড়তে হলেও শুধু নখ দিয়ে টোকা দিতেন যাত্বে বেশি জোরে শব্দ না হয়। মহানবী (সা)-এর তিরোধানের পরও সাহাবায়ে কিরামের অভ্যাস ছিল যে, মসজিদে-নববীতে কখনও জোরে কথা বলা তো দূরের কথা, কোন ওয়াজ কিংবা বয়ান বিবৃতিও উচ্চৈঃস্বরে করা পছন্দ করতেন না। অধিকাংশ সাহাবী (রা)-র এমনি অবস্থা ছিল যে, যখনই কেউ হুযূর আকরাম (সা)-এর পবিত্র নাম উল্লেখ করতেন, তখনই কেঁদে উঠতেন এবং ভীত হয়ে পড়তেন । এই শ্রদ্ধা ও মর্যাদাবোধের বরকতেই তারা নবুয়তী ফয়েয থেকে বিশেষ উত্তরাধিকার লাভ করতে পেরেছিলেন এবং আন্তাহ্‌ রাব্বুল আলামীনও এ কারণেই তাদেরকে আম্বিয়া (আ)-এর পর সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। SE IEH EE EI ATELY TOTES 3dr #8397 IJ9/39 SLATES SEAS ss www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।