তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র ৮২ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড এ গুণটি যদিও সমস্ত নবী (আ)-এর মধ্যেই ব্যাপক এবং হওয়া উচিতও বটে__ । কারণ প্রত্যেক নবী ও রাসূলকে এ কাজের জন্যই পাঠানো হয়েছে যে, তারা মানুষকে সৎকাজের প্রতি পথনির্দেশ করবেন এবং অন্যায় ও মন্দ কাজ থেকে বারণ করবেন, কিন্তু এখানে রাসূলে করীম (সা)-এর বৈশিষ্ট্য.বর্ণনা প্রসঙ্গে এর বর্ণনা করাতে সন্ধান দেওয়া হয়েছে যে, মহানবী (সা)-কে এ গুণটিতে অন্যান্য নবী-রাসূল অপেক্ষা কিছুটা বিশেষ স্বাতন্ত্য দান করা হয়েছে। আর এই স্বাতন্ত্য ও বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার কারণ একাধিক ৷ প্রথমত এ কাজের সেই বিশেষ প্রক্রিয়া যাতে প্রতিটি শ্রেণীর লোককে তাদের অবস্থার উপযোগী পদ্ধতিতে বোঝানো, যাতে করে প্রতিটি বিষয় তাদের মনে বসে যায়; কোন বোঝা বলে মনে না হয় । রাসূলুল্লাহ্‌ (সা)-এর শিক্ষার প্রতি লক্ষ্য করলেই দেখা যায় যে, আল্লাহ্‌ রাববুল আলামীন তাকে এ বিষয়ে অসাধারণ স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্যপূৰ্ণ প্রক্রিয়ার অধিকারী করেছিলেন। আরবের যে মকর্ুবাসীরা উট, আর ছাগল চরানো ছাড়া কিছুই জানত না, তাদের সাথে তিনি তাদের বোধগম্য আলোচনা করতেন এবং সুক্মাতিসূক্ষ জ্ঞানগত বিষয়কেও এমন সরল-সহজ ভাষায় বুঝিয়ে দিতেন, যাতে অশিক্ষিত মূর্খজনেরও তা হৃদয়ঙ্গম করতে কোন অসুবিধা না হয়। আবার অপরদিকে কায়সার ও কিস্রা হেন অনারব সম্রাট এবং তাদের পাঠানো বিজ্ঞ ও পণ্ডিত দূতদের সাথে তাদেরই যোগ্য আলোচনা চলত । অথচ সবাই সমানভাবে তার সে আলোচনায় প্রভাবিত হতো । দ্বিতীয়ত হুযূর আকরাম (সা) ও তীর বাণীর মাঝে আল্লাহ্‌-প্রদত্ত জনপ্রিয়তা এবং মানব মনের গভীরতম প্রদেশে প্রভাব বিস্তারের একটা যু‘জিযাসুলভ ধারা ছিল। বড়র চেয়ে বড় শত্ুও যখন তার বাণী শুনত, তখন প্রভাবিত না হয়ে থাকতে পারত না। উপরে তওরাতের উদ্ধৃতিতে রাসূলে করীম (সা)-এর যে সমস্ত শুণ-বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছিল, তাতে এ কথাও ছিল যে, আল্লাহ্‌ রাববুল আলামীন তার মাধ্যমে অন্ধ চোখে আলো এবং বধির কানে শ্রবণশক্তি দান করবেন; আর বন্ধ অস্তরাত্মাকে খুলে দেবেন । রাসূলে করীম (সা)-কে আল্লাহ্‌ তা'আলা 55> 1৬ ১-4! (সৎ কাজের নির্দেশ দান) এবং i! 2 4 (অন্যায় কাজ থেকে বারণ করা)-এর জন্য যে অনন্য স্বাতন্ত্য দান করেছিলেন এসব গুণও হয়ত তারই ফলশ্রুতি । দ্বিতীয় গুণটি এই বলা হয়েছে যে, মহানবী (সা) মানবজাতির জন্য পবিত্র ও পছন্দনীয় বন্তু-সামগ্রী হালাল করবেন; আর পঞ্চিল বস্তু-সামগ্রীকে হারাম করবেন অর্থাৎ অনেক সাধারণ পছন্দনীয় বস্তু সামগ্রী যা শাস্তিস্বরূপ বনী ইসরাঈলদের জন্য হারাম করে দেওয়া হয়েছিল, রাসূলে করীম (সা) সেগুলোর উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেবেন । উদাহরণত পশুর চর্বি বা মেদ প্রভৃতি যা বনী ইসরাঈলদের অসদাচরণের শাস্তি হিসেবে হারাম করে দেওয়া হয়েছিল, মহানবী (সা) সেগুলোকে হালাল সাব্যস্ত করেছেন। আর নোংরা ও পঙ্ধিল বত্ু-সামগ্রীর মধ্যে রক্ত, মৃত পশু, মদ্য ও সমস্ত হারাম জন্তু অন্তর্ভুক্ত এবং যাবতীয় হারাম উপায়ের আয় যথা, সুদ, ঘুষ, জুয়া প্রভৃতিও এর অন্তর্ভুক্ত ।-(আস্সিরাজুল-মুনীর) কোন কোন মনীষী মন্দ চরিত্র ও অভ্যাসকেও পঙ্কিলতার অন্তর্ভুক্ত করেছেন । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।