সচী-পত্র ৮০ তফসীরে মা‘আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড (সা)-এর গুণ ও বৈশিষ্ট্যসমূহ পড়েছি £ তিনি খুব বেঁটেও হবেন না, আবার খুব লম্বাও হবেন না । উজ্জ্বল বর্ণ ও দু'টি কেশ-গুচ্ছধারী হবেন। তার দু'টি কাধের মধ্যস্থলে নবুয়তের মোহর থাকবে । তিনি সদকা গ্রহণ করবেন না। গাধা ও উটের উপর সওয়ারী করবেন। ছাগলের দুধ নিজে দুইয়ে নেবেন। তালি লাগানো জামা পরবেন. আর যারা এমন করে তারা অহঙ্কার মুক্ত হয়ে থাকেন । তিনি ইসমাঈল (আ)-এর বংশধর হবেন ৷ তার নাম হবে আহ্মদ । আর ইবনে সা'আদ, দারেমী ও বায়হাকী যথাক্রমে তাব্কাত, মাস্নাদ ও ‘দালায়েলুনন বুয়ত' গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবনে সালাম (রা) থেকে উদ্ধৃত করেছেন; যিনি ছিলেন ইহুদীদের সবচেয়ে বড় আলিম এবং তওরাতের সর্বপ্রধান বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে, তওরাতে রাসূলুল্লাহ্ (সা) সম্পর্কে উল্লেখ রয়েছে ৪ হে নবী, আমি আপনাকে সমস্ত উম্মতের জন্য সাক্ষী, সৎকর্মশীলদের জন্য সুসংবাদদাতা অসৎ্কর্মীদের জন্য ভীতি প্রদর্শনকারী নং ডবিরাদি জং ররদের জন্য তধ্যাবেক কারী বানিয়ে পাঠিয়েছি। আপনি আমার বান্দা ও রাসূল । আমি আপনার নাম “মুতাওয়াক্কিল' রেখেছি । আপনি কঠোর মেজাযীও নন, দাঙ্গাবাজও নন। হাটে-বাজারে হউ্টরগোলকারীও নন। মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা গ্রহণ করেন না; বরং ক্ষমা, করে দেন । আল্লাহ্ তা'আলা ততক্ষণ- পর্যন্ত আপনাকে মৃত্যু দেবেন না, যতক্ষণ না আপনার মাধ্যমে বাকা জাতিকে সোজা করে নেবেন। এমনকি যতক্ষণ না তারা ২ঠ। । ৷ (আল্লাহ্ ছাড়া আর কোন উপাস্য নেই)-এর মন্ত্রে স্বীকৃত হয়ে যাবেন, যতক্ষণ না অন্ধ চোখ খুলে দেবেন, বধির কান যতক্ষণ না শোনার যোগ্য বানাবেন এবং বন্ধ হৃদয় যতক্ষণ না খুলে দেবেন। ‘এমনি ধরনের একটি রেওয়ায়েত হযরত আবদুল্লাহ্ ইবনে আমূর ইবনে আস্ (রা). থেকে বোখারী শরীফেও উদ্ধৃত হয়েছে। “আর প্রাচীন গ্রন্থ-বিশারদ আলিম হযরত ওহাব ইবনে সুনাব্বিহ্ (রা) থেকে ইমাম বায়হাকী আল্লাহ্ তা“আলা যবুর কিতাবের মধ্যে হযরত দাউদ (আ)-এর প্রতি ওহী: নাষিল করেন যে, হে দাউদ, আপনার পরে একজন নবী আসবেন, যার নাম হবে ‘আহ্মদ' । আমি তার " প্রতি কখনও অসন্তুষ্ট হযো না এবং তিনি কখনও আমার না-ফরমানী করবেন না। আমে তার গত-আগত সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি । তার উম্মত হলো দয়াকৃত উন্মত (উন্মতে সমরহুমাহ্) । আমি তাদেরকে সে সমস্ত নফল বিষয় দান করছি, যা পূর্ববর্তী নবীদের প্রতি অপরিহার্য কয়েছিলাম । এমনকি তারা হাশরের দিনে আমার সামনে এমন.অবস্থায় উপস্থিত "হবে যে, তাদের-নূর আম্বিয়া আলায়হিমুস্ সালামের নূরের মত হবে৷ হে দাউদ, আমি মুহাম্মদ (সা) ও তার উম্মতকে সমস্ত উন্মত অপেক্ষা শ্রেষ্ঠত্ দান করেছি । আমি তাদেরকে বিশেষভাবে ছয়টি বিষয় দিয়েছি, যা অন্য কোন উম্মতকে দেইনি । ১. কোন ভুল-ভ্রান্তির জন্য তাদের কোন শাস্তি হবে না । ২. অনিচ্ছা সত্বেও তাদের দ্বারা কোন পাপ কাজ হয়ে গেলে যদি সে আমার নিকট ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। ৩. www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।