সটচী-পত্ৰ সূরা আ'রাফ a» তখন তারা নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ্ এটা আমরা কেমন করে সহ্য করব যে, একজন ইহুদী আপনাকে বন্দী করে রাখবে ? হুযূর (সা) বললেন, “আমাদের পরওয়ারদিগার কোন চুক্তিবদ্ধ ব্যক্তির প্রতি যুলুম করতে আমাকে বারণ করেছেন।” ইহুদী এসব ঘটনাই লক্ষ্য করছিল । ভোর হওয়ার সাথে সাথে ইহুদী বলল £ dt Ly Bi aly dn di 2, 1 451 (আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই এবং সাক্ষ্য দিচ্ছি যে, নিঃসন্দেহে আপনি আল্লাহ্র রাসূল) । এভাবে ইসলাম গ্রহণ করে নিয়ে সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার অর্ধেক সম্পদ আল্লাহ্র রাস্তায় দিয়ে দিলাম । আর আমি আল্লাহ্র কসম করে বলছি, এতক্ষণ আমি যা কিছু করেছি তার উদ্দেশ্য ছিল শুধু পরীক্ষা করা যে, তওরাতে আপনার যেসব গুণ-বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তা আপনার মধ্যে যথার্থই বিদ্যমান কি, নয়। আমি আপনার সম্পর্কে তওরাতে এ কথাগুলো পড়েছি ৪ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ্, তার জন্ম হবে মক্কায়, তিনি হিজর্ত করবেন ‘তাইবা’র দিকে; আর তার দেশ হবে সিরিয়া । তিনি কঠোর মেজাযের হবেন না, কঠোর ভাষায় তিনি কথাও বলবেন না, হাটে-বাজারে তিনি হটউ্টগোলও করবেন না । অশ্লীলতা ও নির্লজ্জতা থেকে তিনি দূরে থাকবেন । পরীক্ষা করে আমি এখন এসব বিষয় সঠিক পেয়েছি। কাজেই সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ছাড়া কোন উপাস্যই নেই; আর আপনি হলেন আল্লাহ্র রাসূল । আর এই হলো আমার অর্ধেক সম্পদ । আপনি যেভাবে খুশি খরচ করতে পারেন৷ সে ইহুদী বহু ধন-সম্পত্তির মালিক ছিল। তার অর্ধেক সম্পদও ছিল এক বিরাট সম্পদ । (বায়হাকী কৃত ‘দালায়েলুননবুয়ত’ গ্রন্থের বরাত দিয়ে ‘তফসীরে মাযহারীতে' ঘটনাটি উদ্ধৃত করা হয়েছে। ইমাম বগভী (র) নিজ সনদে কা'আৰে আহ্ৰার (রা) থেকে উদ্ধৃত করেছেন যে; তিনি বলেছেন, তওরাতে হুযূর আকরাম (সা) সম্পর্কে লেখা রয়েছে 8 মুহাম্মদ আল্লাহ্র রাসূল ও নির্বাচিত বান্দা । তিনি না কঠোর মেজাযের লোক, না বাজে বক্তা । তিনি হাটে-বাজারে হউ্রগোল করার লোক নন । তিনি মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা গ্রহণ করবেন না, বরং ক্ষমা করে দেবেন এবং ছেড়ে দেবেন । তার জন্ম হবে মন্ধায়, আর হিজরতে হবে তাইবায়, তার দেশ হবে শাম (সিরিয়া) । আর তীর উম্মত হবে ‘হাম্মাদীন' অর্থাৎ আনন্দ-বেদনা উভয় অবস্থাতেই আল্লাহ্ তা'আলার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশকারী ৷ তারা যেকোন উর্ধ্বারোহণকালে তকবীর বলবে । তারা সূর্যের ছায়ার প্রতি লক্ষ্য রাখবে, যাতে সময় নির্ণয় করে যথাসময় নামায পড়তে পারে তিনি তার.শরীরের নিম্নাংশে ‘তহবন্দ’ (লুঙ্গি) পরবেন এবং হস্ত-পদাদি ওযুর মাধ্যমে পবিত্র-পরিচ্ছন্ন রাখবেন । তাদের আযানদাতা আকাশে সুউচ্চ স্বরে আহবান করবেন । জিহাদের ময়দানে তাদের সারিগুলো এমন হবে যেমন নামাযে হয়ে থাকে রাতের বেলায় তাদের তিলাওয়াত ও যিকিরের শব্দ এমনভাবে উঠতে থাকবে, যেন মধুমক্ষিকার শব্দ । -(মাযহারী) ইবনে সা’আদ ও ইবনে আসাকির (র) হযরত সাহাল মওলা খাইসামা (রা) থেকে সনদ সহকারে উদ্ধৃত করেছেন যে, হযরত সাহাল বলেন, আমি নিজে ইঞ্জীলে মুহাম্মদ মুস্তফা www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।